কলকাতা সহ রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক, কী বলল পুলিশ?

নির্বাচনী আবহে রাজ্যজুড়ে চাঞ্চল্য়। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্য়ের একাধিক আদালতে হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়াল আদালত চত্বরে।  এ দিন আদালতের কর্মকর্তাদের কাছে হুমকি ইমেল-এ দাবি করা হয় কোর্টের ভিতরেই বোমা রাখা রয়েছে।  এই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Advertisement
কলকাতা সহ রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক, কী বলল পুলিশ?কলকাতা সহ রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক
হাইলাইটস
  • একাধিক আদালতে হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়াল।
  • আদালতের কর্মকর্তাদের কাছে হুমকি ইমেল-এ দাবি করা হয় কোর্টের ভিতরেই বোমা রাখা রয়েছে।
  • সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য়সচিব নন্দিনী চক্রবর্তী।

নির্বাচনী আবহে রাজ্যজুড়ে চাঞ্চল্য়। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্য়ের একাধিক আদালতে হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়াল আদালত চত্বরে।  এ দিন আদালতের কর্মকর্তাদের কাছে হুমকি ইমেল-এ দাবি করা হয় কোর্টের ভিতরেই বোমা রাখা রয়েছে।  এই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও তড়িঘড়ি ব্য়বস্থা নেয় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এদিন আসানসোল আদালত, দুর্গাপুর আদালত, মুর্শিদাবাদ আদালত এবং কলকাতার নগর ও দায়রা আদালত এবং ব্য়াঙ্কশাল কোর্টেও এই বোমা হুমকির মেইল পাঠানো হয়। মেইল পাওয়ার পরেই আদালতগুলিতে পৌঁছে যায় পুলিশ ও তদন্তকারী দল। আসানসোলে জরুরি ভিত্তিতে গোটা আদালত খালি করে শুরু হয় তল্লাশি। কলকাতাতেও কোর্টে চিরুনি তল্লাশি করে তদন্তকারী দল। তবে তাতে কিছুই উদ্ধার হয়নি। এরপরই শহরবাসীকে চিন্তামুক্ত করতে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য়সচিব নন্দিনী চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন সিপি ও ডিজিপি-ও।

সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তের পর সন্দেহভাজন কিছুই মেলেনি। কে বা কারা এমন কাণ্ড করেছে, তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। রাজ্য়ের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী বলেন, "কলকাতা পুলিশ ও রাজ্য় পুলিশ এই বিষয়ে তৎপর রয়েছে। প্রত্যেকেই নিজ নিজ এলাকায় বিচারকদের নিরাপত্তা দেওয়ার কাজ করবে। বিচারকরা যাতে নিজেদের দায়িত্ব পালন করতে পারে তা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।  আমাদের কাছে সময় খুবই কম। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা এবং নিরাপত্তা আশ্বাস দেওয়া হয়েছে।"

কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার বলেন, "আতঙ্কের কোনও কারণ নেই। তদন্তকারী দল বিচারকদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করেছে। এই মেলটি ভুয়ো ছিল।  কে বা কারা এমন আতঙ্ক ছড়ানোর কাজ করেছে তা আমরা খতিয়ে দেখছি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

POST A COMMENT
Advertisement