Kolkata Shoot Out: বেনিয়াপুকুরে শ্যুটআউট, মাঝরাতে বাড়ি থেকে ডেকে এনে যুবককে গুলি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধেয় মহম্মদ নিয়াজের সঙ্গে মহম্মদ সলমনের বচসা হয়। সেই সময়ই নিয়াজকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন এবং নিয়াজ বাড়ি ফিরে যান।

Advertisement
বেনিয়াপুকুরে শ্যুটআউট, মাঝরাতে বাড়ি থেকে ডেকে এনে যুবককে গুলিমালদায় ফের শ্যুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তৃণমূল নেতা
হাইলাইটস
  • ব্যক্তিগত বিবাদ থেকে ভয়াবহ পরিণতি।
  • বেনিয়াপুকুর এলাকায় মাঝরাতে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ব্যক্তিগত বিবাদ থেকে ভয়াবহ পরিণতি। বেনিয়াপুকুর এলাকায় মাঝরাতে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার গভীর রাতে তিলজলা সংলগ্ন এলাকায় পাঁচ থেকে ছ’ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ যুবক মহম্মদ নিয়াজ বর্তমানে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধেয় মহম্মদ নিয়াজের সঙ্গে মহম্মদ সলমনের বচসা হয়। সেই সময়ই নিয়াজকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন এবং নিয়াজ বাড়ি ফিরে যান।

অভিযোগ, রাত প্রায় একটা নাগাদ কয়েকজন যুবক বাইক নিয়ে নিয়াজের বাড়ির সামনে আসে। এবং তাঁকে বাইরে ডাকে। এরপর এলোপাথারি গুলি চালানো হয়। নিয়াজের দুই পায়ে তিনটি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত সলমন এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত। এবং এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধেয় ঝামেলা হয়েছিল। রাতের দিকে কয়েকজন বাইক নিয়ে আসে। হঠাৎ গুলির শব্দ শুনে বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, আর অভিযুক্তরা পালিয়ে গেছে।

ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। ব্যক্তিগত বিবাদ নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, শহরের বুকে এত সহজে আগ্নেয়াস্ত্র কীভাবে পৌঁছে যাচ্ছে।

 

POST A COMMENT
Advertisement