Debasish Kumar: TMC-র দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, কয়েকদিন আগেই ED-র জিজ্ঞাসাবাদ চলেছে

দেবাশিস কুমারের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে সাতসকালে IT হানা। ভোর সাড়ে ৫টা নাগাদ মনোহরপুকুরে তাঁর বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে পৌঁছে গিয়েছেন আয়কর আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে আশপাশ। ভোটের মুখে এই তল্লাশি অভিযান ঘিরে অস্বস্তিতে শাসক শিবির।

Advertisement
TMC-র দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, কয়েকদিন আগেই ED-র জিজ্ঞাসাবাদ চলেছেদেবাশিস কুমার
হাইলাইটস
  • দেবাশিস কুমারের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে সাতসকালে IT হানা
  • তাঁর বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে পৌঁছে গিয়েছেন আয়কর আধিকারিকরা
  • ভোটের মুখে এই তল্লাশি অভিযান ঘিরে অস্বস্তিতে তৃণমূল

সাতসকালে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর বিভাগেরল হানা। ED-র পর এবার আয়কর বিভাগের স্ক্যানারে তৃণমূলের রাসবিহারী কেন্দ্রের প্রার্থী। শুক্রবার সকাল সাড়ে ৫টা নাগাদ আয়কর দফতরের আধিকারিকরা দক্ষিণ কলকাতার মনোহরপুকুর রোডের বাড়িতে পৌঁছয়। তল্লাশি অভিযান চলছে ওই এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয়েও। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের এই নেতাকে ED তলব করে। একাধিকবার সল্টলেকের CGO কমপ্লেক্সেও হাজিরা দিতে হয়েছে দেবাশিস কুমারকে। জমি দখল সংক্রান্ত মামলায় ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এবার বিদায়ী বিধায়কের বাড়িতে IT রেইড। কিন্তু নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। 

জানা গিয়েছে, দেবাশিস কুমার তাঁর বাড়িতেই রয়েছেন। ভোর সাড়ে ৫টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী মনোহরপুকুর রোডে তাঁর বাড়ির চারপাশ ঘিরে ফেলে। আয়কর বিভাগের একাধিক গাড়ি পৌঁছয় সেখানে। আধিকারিকরা প্রথমে তাঁর বাড়িতে প্রবেশ করেন। চাবি বন্ধ থাকায় নির্বাচনী কার্যালয়ে ঢুকতে পারেননি তাঁরা। পরে চাবি আনিয়ে খোলা হয় মনোহরপুকুর রোডেই দেবাশিসের নির্বাচনী কার্যালয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই কার্যালয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। 

দেবাশিস কুমারের বাড়ির এলাকা পড়ছে বালিগঞ্জ কেন্দ্রের মধ্যে। মতিলাল নেহরু রোডে তাঁর যে নির্বাচনী কার্যালয় রয়েছে, সেখান থেকে বর্তমানে বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনের কাজকর্ম পরিচালনা হচ্ছে। তৃণমূল কর্মীদের অভিযোগ, কোনওরকম আগাম নোটিশ না দিয়েই সেই অফিস কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে এবং আয়কর বিভাগের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে।

এখনও পর্যন্ত ৩ বার ED তলব করেছে দেবাশিস কুমারকে। ১ এপ্রিল, ৩ এপ্রিল এবং ৯ এপ্রিল তিনি CGO কমপ্লেক্সে হাজিরাও দেন। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলবের যে কোনও প্রভাব নির্বাচনে পড়বে না, সে বিষয়ে আত্মবিশ্বাসী বিধায়ক। জিজ্ঞাসাবাদ নিয়ে তিনি কিংবা দল মুখ খোলেনি। এদিকে, তৃণমূল প্রার্থীর বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে আয়কর হানা ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ঘটনাচক্রে শুক্রবারই আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূলের নেতা কর্মীদের গ্রেফতারির সম্ভাবনা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'কখন কাকে গ্রেফতার করবে, সব নির্দেশ দেওয়া হচ্ছে।'

Advertisement

আগামী ২৯ এপ্রিল রাসবিহারী কেন্দ্র ভোট রয়েছে। তাঁর আগে দফায় দফায় ED জিজ্ঞাসাবাদ করেছে দেবাশিস কুমারকে। এবার তাঁর বাড়িতে হাজির হল আয়কর বিভাগ। ফলত প্রচার এবং জনসংযোগের মাঝে কিছুটা অস্বস্তিতে তৃণমূলের এই নেতা।

 

POST A COMMENT
Advertisement