Advertisement

Live: ফলতায় ১ লক্ষ ৯ হাজার ভোটে জয়ী BJP র দেবাংশু পণ্ডা, চার নম্বরে জাহাঙ্গীর

Aajtak Bangla | কলকাতা | 01 Jun 2026, 8:28 PM IST

গত ২১ মে পুনর্নির্বাচন হয় ফলতা বিধানসভায়। আর তাতে প্রতিদ্বন্দ্বীতাই করেননি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খান। নির্বাচনের দু'দিন আগে ভোট থেকে সরে দাঁড়ান তিনি। এমন পরিস্থিতিতে বিজেপির সামনে ছিল খোলা মাঠ। সেই মাঠে জয়ের ব্যবধান পদ্ম শিবির কতটা বাড়িয়ে রাখতে পারল সেই উত্তর মিলবে আজই।

গত ২১ মে পুনর্নির্বাচন হয় ফলতা বিধানসভায়গত ২১ মে পুনর্নির্বাচন হয় ফলতা বিধানসভায়

রবিবার ফের রাজ্যে ভোটগণনা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভার ভোটের ফলঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে ফলাফল যে কী হতে পারে, তা আগে থেকেই স্পষ্ট। কারণ, রাজ্যে ক্ষমতার পালাবদলের ঝড়ে কার্যত বিজেপির সামনে উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এমন প্রেক্ষিতে দাঁড়িয়ে গত ২১ মে পুনর্নির্বাচন হয় ফলতা বিধানসভায়। আর তাতে প্রতিদ্বন্দ্বীতাই করেননি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খান। নির্বাচনের দু'দিন আগে ভোট থেকে সরে দাঁড়ান তিনি। এমন পরিস্থিতিতে বিজেপির সামনে ছিল খোলা মাঠ। সেই মাঠে জয়ের ব্যবধান পদ্ম শিবির কতটা বাড়িয়ে রাখতে পারল সেই উত্তর মিলবে আজই।

জাহাঙ্গিরের সরে যাওয়ার পর ফলতায় মোট পাঁচজন প্রার্থী লড়াই করেছেন। সেই তালিকায় BJP ছাড়াও রয়েছে কংগ্রেস এবং CPIM-ও। বিজেপির থেকে তারা কতটা ভোট কাটতে পারেন, তার উত্তরও আজ পাওয়া যাবে। তবে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ফলতা পুনর্নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। প্রায় ৮৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন পুনর্নির্বাচনে। তবে জয় নেই কোনও সন্দেহ নেই বিজেপি শিবিরের অন্দরে। শুধু দেখার মার্জিন কতটা নিয়ে এগিয়ে থাকা যায়।

5:23 PM(a month ago)

১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা

Posted by :- Soumick Majumdar

২২ দফা ভোটগণনা শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জয়ী হয়েছেন। তিনি মোট ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬ ভোট পেয়েছেন।

সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি পেয়েছেন ৪০ হাজার ৬৪৫ ভোট।

কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা পেয়েছেন ১০ হাজার ৮৪ ভোট।

তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান পেয়েছেন ৭ হাজার ৭৮৩ ভোট।

4:18 PM(a month ago)

ফলতায় প্রায় ১ লক্ষ ভোটে এগিয়ে BJP প্রার্থী, দ্বিতীয় স্থানে CPIM

Posted by :- Kishore

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুসারে, ফলতায় ১৯ রাউন্ড গণনার শেষে প্রায় ৯৯ হাজার ৪৩৩ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। দ্বিতীয় স্থানে রয়েছে CPIM প্রার্থী শম্ভুনাথ কুর্মি। তিন নম্বরে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জার মোল্লা ও চতুর্থ নম্বরে রয়েছেন জাহাঙ্গির খান। তবে  পুনর্নির্বাচনের ঠিক দু'দিন আগে ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। 
 

3:13 PM(a month ago)

ফলতায় রেকর্ড জয়ের পথে BJP, ৯১ হাজারের বেশি ভোটে এগিয়ে দেবাংশু পণ্ডা

Posted by :- Kishore

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুসারে, ফলতায় আঠারো রাউন্ডের শেষে প্রায় ৯১ হাজার ৮৮৯ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। দ্বিতীয় স্থানে রয়েছে CPIM প্রার্থী শম্ভুনাথ কুর্মি। তিন নম্বরে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জার মোল্লা ও চতুর্থ নম্বরে রয়েছেন জাহাঙ্গির খান। তবে  পুনর্নির্বাচনের ঠিক দু'দিন আগে ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। 
 

1:41 PM(a month ago)

Falta Repoll Counting: ৬২ হাজারের বেশি ভোটে এগিয়ে দেবাংশু পণ্ডা

Posted by :- Kishore

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুসারে, ফলতায় চৌদ্দ রাউন্ডের শেষে প্রায় ৬২ হাজার ৪০২ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। দ্বিতীয় স্থানে রয়েছে CPIM প্রার্থী শম্ভুনাথ কুর্মি। তিন নম্বরে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জার মোল্লা ও চতুর্থ নম্বরে রয়েছেন জাহাঙ্গির খান। তবে  পুনর্নির্বাচনের ঠিক দু'দিন আগে ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। 
 

Advertisement
12:51 PM(a month ago)

১১ রাউন্ডের শেষে ৪৪ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি

Posted by :- Kishore

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুসারে, ফলতায় এগারো রাউন্ডের শেষে প্রায় ৪৪ হাজার ৮৯১ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। দ্বিতীয় স্থানে রয়েছে CPIM প্রার্থী শম্ভুনাথ কুর্মি। তিন নম্বরে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জার মোল্লা ও চতুর্থ নম্বরে রয়েছেন জাহাঙ্গির খান। তবে  পুনর্নির্বাচনের ঠিক দু'দিন আগে ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। 
 

12:02 PM(a month ago)

ফলতায় অষ্টম রাউন্ডের শেষে ৩১ হাজারের বেশি ভোটে এগিয়ে BJP প্রার্থী, চতুর্থ স্থানে জাহাঙ্গির

Posted by :- Kishore

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুসারে, ফলতায় অষ্টম রাউন্ডের শেষে প্রায় ৩১ হাজার ৬৫ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। দ্বিতীয় স্থানে রয়েছে CPIM প্রার্থী শম্ভুনাথ কুর্মি। তিন নম্বরে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জার মোল্লা ও চতুর্থ নম্বরে রয়েছেন জাহাঙ্গির খান। তবে  পুনর্নির্বাচনের ঠিক দু'দিন আগে ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। 
 

11:42 AM(a month ago)

সপ্তম রাউন্ডের শেষে ২৬ হাজারের বেশি ভোটে এগিয়ে BJP প্রার্থী

Posted by :- Kishore

ফলতায় সপ্তম রাউন্ডের শেষে দেখা যাচ্ছে বিপুল পরিমাণে ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুসারে সপ্তম রাউন্ডের গণনার শেষে ২৬ হাজার ৩৩৯ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছে CPIM প্রার্থী শম্ভুনাথ কুর্মি। তিন নম্বরে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জার মোল্লা ও চতুর্থ নম্বরে রয়েছেন জাহাঙ্গির খান। তবে  পুনর্নির্বাচনের ঠিক দু'দিন আগে ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। 
 

10:44 AM(a month ago)

চতুর্থ রাউন্ডেও এগিয়ে বিজেপি

Posted by :- sumana

চতুর্থ রাউন্ড গণনা শেষে ১৪০৯৩ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। তাঁর প্রাপ্ত ভোট ২৫৪৩৮। 

10:31 AM(a month ago)

তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি

Posted by :- sumana

২১,৫৮৩ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।

Advertisement
10:16 AM(a month ago)

১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি

Posted by :- sumana

ফলতা বিধানসভায় দ্বিতীয় দফার গণনা শেষে বিজেপি ১৫ হাজােরের বেশি ভোটে এগিয়ে।
 

9:39 AM(a month ago)

ফলতায় এগিয়ে বিজেপি

Posted by :- sumana

ফলতা বিধানসভায় প্রথম দফার গণনা শেষে বিজেপি ৯০৮৬ ভোটে এগিয়ে।

9:35 AM(a month ago)

ফলতা পুনর্নির্বাচন: TMC কর্মীরা ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছে

Posted by :- Kishore

শান্তিপূর্ণ ভাবেই ফলতায় চলছে ভোটগণনা। পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ এপ্রসঙ্গে জানান, ফলতা আসনের নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই জানা গেছে। সেখানে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। তিনি দাবি করেন, TMC কর্মীরা ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছে। জয় শুধু সময়ের অপেক্ষা।
 

9:05 AM(a month ago)

Falta Repoll Counting: পোস্টাল ব্যালটে চলছে গণনা, গণনা কেন্দ্রের বাইরে আবির খেলছে BJP

Posted by :- Kishore

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে চলছে ফলতা পুনর্নির্বাচনের ভোটগণনা। আপাতত পোস্টাল ব্যালটের গণনা চলছে। তবে গণনা সবে শুরু হলেও গণনা কেন্দ্রের বাইরে আবির খেলছেন BJP কর্মী সমর্থকেরা।
 

8:37 AM(a month ago)

ফলতা পুনর্নির্বাচন: গণনা কোথায় বসে চলছে?

Posted by :- Kishore

ফলতার পুনর্নির্বাচনে ভোটগণনা হচ্ছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। সেখানে ১৯টি টেবিলে ২১ রাউন্ড গণনা হওয়ার কথা রয়েছে। সকাল ৯-১০ টার মধ্যেই ভোটের রেজাল্ট স্পষ্ট হয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের।
 

Advertisement
8:12 AM(a month ago)

ফলতায় ভোটগণনা শুরু, নেই তৃণমূলের কোনও এজেন্ট

Posted by :- Kishore

সকাল ৮টা থেকেই ফলতা পুনর্নির্বাচনের ভোটগণনা শুরু হল। তবে তৃণমূল কংগ্রেসের কোন কাউন্টিং এজেন্ট এখনও ভোটগণনা কেন্দ্রে পৌঁছানি বলেই সূত্র মারফত জানা গিয়েছে। উল্লেখ্য পুনর্নির্বাচনের ঠিক দু'দিন আগে ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। 
 

8:07 AM(a month ago)

Falta Repoll Counting: ফলতায় ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা

Posted by :- Kishore

ফলতায় শুরু হয়েছে ভোটগণনা। কোনও রকম অশান্তি এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশ ছাড়াও রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।
 

7:50 AM(a month ago)

Falta Repoll Result Today: শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে ট্রেন্ড

Posted by :- Kishore

ফলতায় ভোটের রেজাল্ট কী হতে চলেছে, তা বলার জন্য জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই। মনে করা হচ্ছে সকাল ৯-১০টার মধ্যে ট্রেন্ড স্পষ্ট হয়ে যাবে। বিপুল মার্জিনে বিজেপির জেতার সম্ভাবনা বলছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা।
 

7:13 AM(a month ago)

Falta Repoll Result: ভোটগণনা কখন থেকে শুরু?

Posted by :- Kishore

সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট তারপর ইভিএম গণনার কাজ শুরু হবে। 
 

Advertisement