Graduate হলেই Supreme Court এ চাকরির সুযোগ! আবেদন শুরু

Supreme Court Recruitment 2026: দেশের সর্বোচ্চ আদালতে চাকরির সুযোগ। সুপ্রিম কোর্টের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইন পোর্টালের মাধ্যমে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement
Graduate হলেই Supreme Court এ চাকরির সুযোগ! আবেদন শুরুঅনলাইন পোর্টালের মাধ্যমে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন পোর্টালের মাধ্যমে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
হাইলাইটস
  • দেশের সর্বোচ্চ আদালতে চাকরির সুযোগ।
  • সুপ্রিম কোর্টের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • অনলাইন পোর্টালের মাধ্যমে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

Supreme Court Recruitment 2026: দেশের সর্বোচ্চ আদালতে চাকরির সুযোগ। সুপ্রিম কোর্টের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইন পোর্টালের মাধ্যমে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ২২টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিশেষ যোগ্যতা থাকলে স্নাতকরাও আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৮ মার্চ। সরকারি চাকরির নিরাপত্তা এবং মর্যাদা তো আছেই। তার উপর সুপ্রিম কোর্টের মতো অভিনব কর্মক্ষেত্রে নিঃসন্দেহে বেশ আকর্ষণীয়। বিশেষত যাঁরা আইন, লাইব্রেরি সায়েন্স এবং মিউজ়িয়োলজি বিষয়ে পড়াশোনা করেছেন, তাঁদের জন্য এটি বড় সুযোগ বলে মনে করা হচ্ছে।

অফিসিয়াল লিঙ্ক: https://www.sci.gov.in/recruitments/

কোন কোন পদে নিয়োগ 
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে;

  • অ্যাসিস্ট্যান্ট এডিটর
  • অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
  • সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট
  • অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান

এই পদগুলিতে কাজের মাধ্যমে সরাসরি দেশের সর্বোচ্চ বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।  

অ্যাসিস্ট্যান্ট এডিটর পদে যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট এডিটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের আইন বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

এ ছাড়াও সরকার স্বীকৃত কোনও আইন কলেজে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। এই ক্ষেত্রে শিক্ষাদানের অভিজ্ঞতাও অন্তত তিন বছর হওয়া বাধ্যতামূলক।

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট 
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে আবেদন করার জন্য মিউজ়িয়োলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কোনও জাদুঘর বা সংগ্রহশালায় গবেষণার অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রাচীন নথি, পুথি এবং ঐতিহাসিক নথিপত্র সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদেও মিউজ়িয়োলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। বিশেষ করে কিউরেটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান 
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে লাইব্রেরি সায়েন্স বিষয়ে স্নাতকরা আবেদন করতে পারবেন। যাঁরা এই বিষয়ে ডিপ্লোমা করেছেন, তাঁরাও আবেদন করার সুযোগ পাবেন।

Advertisement

তবে কোনও বিশ্ববিদ্যালয়, আইন কলেজ বা স্বীকৃত প্রতিষ্ঠানের গ্রন্থাগারে অন্তত দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

কীভাবে নিয়োগ?

  • লিখিত পরীক্ষা
  • কম্পিউটার দক্ষতা পরীক্ষা
  • ইন্টারভিউ

দেশের চারটি বড় শহরে পরীক্ষা নেওয়া হবে। দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাই। ফলে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কলকাতায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকায় সুবিধা হবে।

আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ
সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার সময় বায়োডেটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং কর্মজীবনের অভিজ্ঞতার প্রুফ আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ ৮ মার্চ।

POST A COMMENT
Advertisement