RBI তে বাম্পার নিয়োগ, ৫০ হাজার টাকা মাইনে, রইল আবেদনের Link

RBI Assistant Recruitment 2026: ব্যাঙ্কিং সেক্টরে চাকরির সুযোগ। ৬৫০টি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Reserve Bank of India (আরবিআই)। স্নাতক পাশ প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন।

Advertisement
RBI তে বাম্পার নিয়োগ, ৫০ হাজার টাকা মাইনে, রইল আবেদনের Linkস্নাতক পাশ প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন।
হাইলাইটস
  • ৬৫০টি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Reserve Bank of India (আরবিআই)।
  • স্নাতক পাশ প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন।
  • দেশের বিভিন্ন শহরে আরবিআইয়ের রিজিওনাল অফিসে নিয়োগ করা হবে।

RBI Assistant Recruitment 2026: ব্যাঙ্কিং সেক্টরে চাকরির সুযোগ। ৬৫০টি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Reserve Bank of India (আরবিআই)। স্নাতক পাশ প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন। দেশের বিভিন্ন শহরে আরবিআইয়ের রিজিওনাল অফিসে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের কাছে এটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি, আকর্ষণীয় বেতন এবং বিভিন্ন ভাতা। সব মিলিয়ে এটি নিঃসন্দেহে দেশের সেরা Banking Jobs এর মধ্যে অন্যতম। 

বেতন ও সুযোগ-সুবিধা
আরবিআই অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীরা প্রায় ২৯,০০০ টাকা বেসিক বেতন পাবেন। সমস্ত ভাতা মিলিয়ে মাসিক মোট বেতন প্রায় ৫৮,০০০ টাকা পর্যন্ত হতে পারে। বিভিন্ন কাটছাঁটের পরে হাতে পাওয়া বেতন সাধারণত ৫০,০০০ থেকে ৫৪,০০০ টাকার মধ্যে থাকে।

এর পাশাপাশি বাড়িভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা সুবিধা, ভ্রমণ ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে। মেট্রো শহরে কর্মরত কর্মীদের ক্ষেত্রে বেতন আরও কিছুটা বেশি হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সাধারণ বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর প্রয়োজন। তবে তফসিলি জাতি, তফসিলি জনজাতি এবং PwBD প্রার্থীদের ক্ষেত্রে শুধু পাশ করলেই আবেদন করা যাবে।

প্রার্থীর বয়স কমপক্ষে ২০ বছর এবং সর্বাধিক ২৮ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। এছাড়া আবেদনকারী যে রাজ্যের জন্য আবেদন করবেন, সেই অঞ্চলের স্থানীয় ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক।

সিলেকশন প্রসেস
আরবিআই অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ তিন ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। সেখানে ইংরেজি, রিজ়নিং এবং গণিত থেকে প্রশ্ন থাকবে।

এরপর হবে মেইন পরীক্ষা। এতে সাধারণ জ্ঞান, কম্পিউটার জ্ঞান এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত থাকবে। শেষ ধাপে নেওয়া হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (এলপিটি)। এই পরীক্ষায় প্রার্থীর স্থানীয় ভাষা বোঝার ক্ষমতা যাচাই করা হবে।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?
আবেদনের লিঙ্ক: https://opportunities.rbi.org.in/scripts/vacancies.aspx

আগ্রহী প্রার্থীরা আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। 'Opportunities@RBI' সেকশনে 'Current Vacancies' অপশনে গিয়ে 'Assistant Recruitment 2026' লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। 
 

POST A COMMENT
Advertisement