Paschim Bardhaman Job News: পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য দফতরে Vacancy, ভাল মাইনে, কীভাবে Apply করবেন?

Paschim Bardhaman recruitment 2026: পশ্চিম বর্ধমানে চাকরির সুযোগ। স্বাস্থ্য দফতরে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মী নেওয়া হবে চুক্তির ভিত্তিতে। পশ্চিম বর্ধমানের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Advertisement
পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য দফতরে Vacancy, ভাল মাইনে, কীভাবে Apply করবেন?পশ্চিম বর্ধমানের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
হাইলাইটস
  • স্বাস্থ্য দফতরে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।
  • বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মী নেওয়া হবে চুক্তির ভিত্তিতে।
  • পশ্চিম বর্ধমানের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Paschim Bardhaman recruitment 2026: পশ্চিম বর্ধমানে চাকরির সুযোগ। স্বাস্থ্য দফতরে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মী নেওয়া হবে চুক্তির ভিত্তিতে। পশ্চিম বর্ধমানের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইতিমধ্যেই জেলার সরকারি ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একাধিক পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১৫টি শূন্যপদ রয়েছে। মেডিক্যাল অফিসার, স্পেশ্যালিস্ট, নার্সিং ইন চার্জ এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান; এই চার ধরনের পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদেই প্রার্থীদের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। অর্থাৎ, স্থায়ী নিয়োগ নয়, নির্দিষ্ট সময়ের জন্য এই দায়িত্ব দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের।

বেতনের দিক থেকেও এই চাকরিগুলি যথেষ্ট আকর্ষণীয়। মেডিক্যাল অফিসার পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৮০ হাজার টাকা বেতন পাবেন। স্পেশ্যালিস্ট পদে বেতন নির্ধারিত হয়েছে মাসে ৭০ হাজার টাকা। অন্য দিকে, নার্সিং ইন চার্জ পদে প্রতি মাসে ৫০ হাজার টাকা দেওয়া হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ানদের জন্য মাসিক বেতন ২২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে বিভিন্ন যোগ্যতার প্রার্থীদের জন্য আলাদা আলাদা সুযোগ তৈরি হয়েছে এই নিয়োগে।

তবে প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। সেই সব বিস্তারিত তথ্য জানতে হলে প্রার্থীদের অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তিতে প্রতিটি পদের জন্য আলাদা করে যোগ্যতার মানদণ্ড উল্লেখ করা রয়েছে।

আবেদন প্রক্রিয়াও বেশ সহজ। প্রথমে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’ বিভাগে প্রবেশ করলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে। ওই বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুসরণ করেই আবেদনপত্র পূরণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্রও জমা দিতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে।

Advertisement

উল্লেখ্য, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ মার্চ। ফলে আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। শেষ মুহূর্তের ঝক্কি এড়াতে আগে থেকেই সমস্ত নথি প্রস্তুত রাখা জরুরি।

জেলা স্বাস্থ্য দফতরের এই নিয়োগকে ঘিরে ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হতে ইচ্ছুকদের জন্য এটি বড় সুযোগ বলেই মনে করা হচ্ছে।

নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য, শর্তাবলি এবং আপডেট জানতে নিয়মিত পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নজর রাখুন। 

POST A COMMENT
Advertisement