Government jobs India: NBCC তে ৫৯টি পদে Vacancy, আকর্ষণীয় বেতন, কীভাবে আবেদন?

NBCC Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত সংস্থায় মোটা বেতনের চাকরির সুযোগ। ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (NBCC) ইন্ডিয়া লিমিটেডে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement
NBCC তে ৫৯টি পদে Vacancy, আকর্ষণীয় বেতন, কীভাবে আবেদন?ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (NBCC) ইন্ডিয়া লিমিটেডে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
হাইলাইটস
  • রাষ্ট্রায়ত্ত সংস্থায় মোটা বেতনের চাকরির সুযোগ।
  • NBCC ইন্ডিয়া লিমিটেডে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • বিভিন্ন ডিপার্টমেন্টে মোট ৫৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।

NBCC Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত সংস্থায় মোটা বেতনের চাকরির সুযোগ। ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (NBCC) ইন্ডিয়া লিমিটেডে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টে মোট ৫৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী ৬ মার্চ থেকে অনলাইন আবেদন শুরু। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিশেষত ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, আইটি, হিউম্যান রিসোর্স এবং কর্পোরেট কমিউনিকেশন সেক্টরে নিয়োগ করা হবে। বেতন যেমন আকর্ষণীয়, তেমনই কেন্দ্রীয় সংস্থার অধীনে কাজ করার সুযোগও পাবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক: https://nbccindia.in/webEnglish/jobs

কোন কোন পদে নিয়োগ হবে
এনবিসিসি-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে;

  • জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং)
  • ম্যানেজার (আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং)
  • ডেপুটি ম্যানেজার (কোম্পানি সেক্রেটারি)
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কর্পোরেট কমিউনিকেশন)
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার  
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট)
  • সিনিয়র প্রোডাক্ট এগজ়িকিউটিভ (সিভিল)
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং)
  • গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট (আইটি, সিএস, নেটওয়ার্কিং বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন)
  • জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল)

সব মিলিয়ে মোট ৫৯টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

বয়সসীমা ও স্যালারি স্ট্রাকচার
পদ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা আলাদা। সর্বনিম্ন ২৮ বছর থেকে সর্বাধিক ৫৪ বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। রিজার্ভেশন থাকলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

স্যালারি স্ট্রাকচারও বেশ আকর্ষণীয়। সিলেকশন হলে মাসিক বেতন সর্বনিম্ন প্রায় ৯০,০০০ টাকা থেকে সর্বাধিক ২,৪০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এর সঙ্গে অন্যান্য সরকারি ভাতা ও সুযোগসুবিধাও থাকবে।  

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা। ম্যানেজার (আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং) পদে আবেদন করতে হলে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি অন্তত ছ’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

একইভাবে অন্যান্য পদগুলির ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকা আবশ্যক। বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই দেখে নিন।

আবেদন পদ্ধতি ও শেষ তারিখ
সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। সংস্থার সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন করতে হবে।

রিজার্ভেশন থাকলে কোনও আবেদন ফি লাগবে না। তবে জেনারেল এবং অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে আবেদনমূল্য ১,০০০ টাকা।

Advertisement

আগামী ৬ মার্চ থেকে আবেদন শুরু। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ এপ্রিল।  

কীভাবে নিয়োগ
যোগ্যতা বিভিন্ন ধাপে যাচাই করা হবে। এর মধ্যে রয়েছে;

  • কম্পিউটার বেসড পরীক্ষা (CBT)
  • স্কিল টেস্ট
  • ইন্টারভিউ

রাষ্ট্রায়ত্ত সংস্থায় স্থায়ী চাকরি এবং মোটা বেতনের সুযোগ। সরকারি চাকরির নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদের ক্যারিয়ার গড়ার জন্য এনবিসিসি-র এই নিয়োগ একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। 

POST A COMMENT
Advertisement