Job News: কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে Urgent Vacancy, রইল Link

CNCI Kolkata Recruitment 2026: চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে (CNCI) কর্মসংস্থানের সুযোগ। কলকাতার হাজরায় অবস্থিত এই কেন্দ্রীয় সরকারি হাসপাতালে জুনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement
কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে Urgent Vacancy, রইল Linkচুক্তির ভিত্তিতে মোট পাঁচটি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
হাইলাইটস
  • চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে (CNCI) কর্মসংস্থানের সুযোগ।
  • কেন্দ্রীয় সরকারি হাসপাতালে জুনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
  • ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

CNCI Kolkata Recruitment 2026: চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে (CNCI) কর্মসংস্থানের সুযোগ। কলকাতার হাজরায় অবস্থিত এই কেন্দ্রীয় সরকারি হাসপাতালে জুনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে মোট পাঁচটি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, রেডিয়েশন অংকলজি, হেমাটোলজি এবং ইমার্জেন্সি মেডিসিন; এই তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে জুনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে। চিকিৎসা ক্ষেত্রে দক্ষ এবং অভিজ্ঞ প্রার্থীদের এই পদে নিয়োগ করা হবে। আবেদনের লিঙ্ক: https://cnci.ac.in/career

যোগ্যতা 
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে রেডিয়েশন অংকলজি, হেমাটোলজি বা ইমার্জেন্সি মেডিসিন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক।

শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না। জুনিয়র রেসিডেন্ট পদে আবেদন করার জন্য অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। অর্থাৎ, সংশ্লিষ্ট বিভাগে পূর্বে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রার্থীরাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

বয়সসীমা  
আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে। তবে নিয়োগ স্থায়ী নয়। প্রাথমিকভাবে ৪৪ দিনের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের পারফরম্যান্স সন্তোষজনক হলে পরবর্তীতে এই মেয়াদ বাড়ানো হতে পারে। ফলে ভবিষ্যতে দীর্ঘ সময় কাজের সুযোগও তৈরি হতে পারে।

কীভাবে নিয়োগ?
কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্যতা যাচাই করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে সিলেকশন করা হবে।

চিকিৎসা ক্ষেত্রে কেরিয়ার গড়তে ইচ্ছুক তরুণ চিকিৎসকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ক্যানসার চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য অত্যন্ত মূল্যবান।

আবেদন পদ্ধতি 
নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হবে। সেই সঙ্গে ২০০ টাকার ডিমান্ড ড্রাফ্ট জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ব্যাঙ্কের শাখায়।

Advertisement

ই-মেলের মাধ্যমেও আবেদন জমা দেওয়া যাবে। তবে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সময়সীমা মেনে চলা অত্যন্ত জরুরি। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। 

POST A COMMENT
Advertisement