Railway Vacancy: মাধ্যমিক পাশে পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই রেলে ৫৩৪৯ নিয়োগ, কীভাবে আবেদন? সব তথ্য রইল

অনেকেই সরকারি চাকরি করতে চান। বিশেষত, রেলের চাকরির দিকে আকর্ষণ থাকে বেশি। আর আপনিও যদি সেই দলেরই পথিক হন, তাহলে রয়েছে একটি ভাল খবর। কারণ, রেলের পক্ষ থেকে ৫৪৩৯ অ্যাপরেন্টিস নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এই শূন্যপদ রয়েছে ওয়েস্টার্ন রেলওয়েতে। আর সবথেকে বড় কথা, এই পদে চাকরি করতে চাইলে আপনাকে কোনও লেখা পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। 

Advertisement
মাধ্যমিক পাশে পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই রেলে ৫৩৪৯ নিয়োগ, কীভাবে আবেদন? সব তথ্য রইলরেলে প্রচুর নিয়োগ
হাইলাইটস
  • অনেকেই সরকারি চাকরি করতে চান
  • রেলের পক্ষ থেকে ৫৪৩৯ অ্যাপরেন্টিস নেওয়া হবে
  • এই শূন্যপদ রয়েছে ওয়েস্টার্ন রেলওয়েতে

অনেকেই সরকারি চাকরি করতে চান। বিশেষত, রেলের চাকরির দিকে আকর্ষণ থাকে বেশি। আর আপনিও যদি সেই দলেরই পথিক হন, তাহলে রয়েছে একটি ভাল খবর। কারণ, রেলের পক্ষ থেকে ৫৪৩৯ অ্যাপরেন্টিস নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এই শূন্যপদ রয়েছে ওয়েস্টার্ন রেলওয়েতে। আর সবথেকে বড় কথা, এই পদে চাকরি করতে চাইলে আপনাকে কোনও লেখা পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। 

কী যোগ্যতা লাগবে?
রেলের পক্ষ থেকে জানান হয়েছে যে মাধ্যমিক পাশ এবং আইটিআই ডিগ্রি থাকলেই অনায়াসে এই পদের জন্য আবেদন করা যাবে। ইতিমধ্যেই রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে এই মর্মে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে মোট ৪৩৪৯ নিয়োগ হবে অ্যাপরেন্টিস পদে। মেধার ভিত্তিতেই নিয়োগ হবে বলে জানান হয়েছে।


রেলের তরফে জানান হয়েছে, কোনও স্বীকৃত বোর্ড থেকে ১০ পাশ করতে হবে। পাশাপাশি আইটিআই সার্টিফিকেট লাগবে কোনও এনসিভিটি অ্যাপ্রুভড ইনস্টিটিউশন থেকে। তবে মাথায় রাখতে হবে, যাঁদের এখনও মাধ্যমিক বা আইটিআই-এর রেজাল্ট বেরয়নি, তাঁরা অ্যাপ্লাই করতে পারবেন না। আরও একটা বিষয় হল, যাঁদের ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ডিগ্রি রয়েছে, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন না। 

বয়স নিয়ে কী নিয়ম?
এক্ষেত্রে ১৫ থেকে ২৪ বছর বয়সীরা অ্য়াপ্লাই করতে পারবে। যদিও এসসি এবং এসটি ৫ বছর, ওবিসি ৩ বছর এবং পিডব্লুডি প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।

কবে থেকে শুরু হয়েছে আবেদন? 
২১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন। আবেদনের শেষ তারিখ ২৩ মার্চ ২০২৬। এর মধ্যেই ফর্ম ফিলআপ সেরে ফেলতে হবে। নইলে লাভ হবে না। 

কীভাবে অ্যাপ্লাই করবেন? 
এক্ষেত্রে রেলের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে rrc-wr.com-এ যান। সেখানে গিয়েই আপনাকে আবেদন সেরে ফেলতে হবে। 

কোন কোন পদে হবে নিয়োগ? 
রেলের পক্ষ থেকে একাধিক কাজের জন্য লোক নিয়োগ করা হবে। যেমন ধরুন, ফিটার, ইলেকট্রিসিয়ান, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক মেকানিক, ডিজেল মেকানিক, পেইন্টার, কারপেন্টার, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক সহ আরও একাধিক পদে।

Advertisement

কীভাবে নিয়োগ? 
যতদূর খবর, এই পদে নিয়োগের জন্য় কোনও পরীক্ষা হবে না। এমনকী ইন্টারভিউয়ের বালাও নেই।  শুধু মাধ্যমিক এবং আইটিআই পাশের নম্বরের উপর ভিত্তি করেই নিয়োগ হবে। যদি একাধিক প্রার্থীর নম্বর একই থাকে, তাহলে যাঁর বয়স বেশি, তাঁকেই বেছে নেওয়া হবে।

 

POST A COMMENT
Advertisement