Gold Silver Vs Share Market: শেয়ার ছেড়ে সোনা-রুপো কিনছেন বড় ইনভেস্টররা, কেন জানেন?

বেশ কিছুদিন ধরেই সোনা-রুপোর দামে অস্থিরতা চলছে। হু হু করে দাম ওঠার পর আবার ধড়াম করে পড়ছে। আর এমন পরিস্থিতিতে রিটেল বিনিয়োগকারীরা বুঝতেই পারছেন না এই দুই ধাতুতে ইনভেস্ট করবেন কি না! যদিও একটা কথা বলে রাখি, ভারতের বড় বড় বিনিয়োগকারীরা কিন্তু এখন স্টক মার্কেট নয়, বরং এই ধাতুতে ইনভেস্ট করছেন। আর সেটা কিন্তু স্টক মার্কেটের জন্য খুব একটা ভাল খবর নয়। 

Advertisement
শেয়ার ছেড়ে সোনা-রুপো কিনছেন বড় ইনভেস্টররা, কেন জানেন? সোনা-রুপো বনাম শেয়ারবাজার
হাইলাইটস
  • বেশ কিছুদিন ধরেই সোনা-রুপোর দামে অস্থিরতা চলছে
  • এখন স্টক মার্কেট নয়, বরং এই ধাতুতে ইনভেস্ট করছেন
  • স্টক মার্কেটের জন্য খুব একটা ভাল খবর নয়

বেশ কিছুদিন ধরেই সোনা-রুপোর দামে অস্থিরতা চলছে। হু হু করে দাম ওঠার পর আবার ধড়াম করে পড়ছে। আর এমন পরিস্থিতিতে রিটেল বিনিয়োগকারীরা বুঝতেই পারছেন না এই দুই ধাতুতে ইনভেস্ট করবেন কি না! যদিও একটা কথা বলে রাখি, ভারতের বড় বড় বিনিয়োগকারীরা কিন্তু এখন স্টক মার্কেট নয়, বরং এই দুই ধাতুতে ইনভেস্ট করছেন। আর সেটা কিন্তু স্টক মার্কেটের জন্য খুব একটা ভাল খবর নয়। 

ভারতের শেয়ারবাজারের অবস্থা খারাপ
এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন ফিনান্সিয়াল এক্সপার্ট অ্যান্ড উইসডম হ্যাচের ফাউন্ডার আকসাত শ্রীবাস্তব। তিনি মনে করেন, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শেয়ারবাজার। তাই অনেক বিনিয়োগকারী এখন সোনা এবং রুপোর দিকে ঝুঁকছেন। তারা স্টক মার্কেটে ইনভেস্ট করছেন না। কারণ, তাঁরা আপাতত স্টক মার্কেটের থেকে অনেক বেশি রিটার্ন পাচ্ছেন এতে। 

কেন বিনিয়োগ বাড়ছে সোনা-রুপোয়? 
এই বিষয়টা নিয়েও নিজের মত জানিয়েছেন আকসাত। তিনি মনে করেন, প্রথমত স্টক মার্কেটের রিটার্ন এখন কম। এমন পরিস্থিতিতে অনেকেই সোনা এবং রুপোয় ইনভেস্ট করছেন। এছাড়া এই দুই ধাতুতে বিনিয়োগ করলে মানসিক শান্তি মেলে। সেই কারণেও অনেকে সোনা এবং রুপোয় করেন বিনিয়োগ। তাই তিনিও এই রাস্তাতেই হাঁটছেন। নিজের মানসিক শান্তি বজায় রাখতে এই দুই ধাতুতে করছেন বিনিয়োগ। 

তিনি আরও জানান, স্টকের দামের দিকে নিয়মিত নজর রাখতে হয়। তার বালাই নেই সোনা এবং রুপোর ক্ষেত্রে। এগুলি কিনে কাজ করে শান্তিতে ঘুমানো যায়। আর কাজ করার পর যেই টাকা মেলে, সেগুলি দিয়ে আবার কেনা যায় সোনা।

মার্কেট ক্র্যাশ থেকেই শিক্ষা নিতে হবে
এই বিশিষ্ট অর্থনীতি বিশেষজ্ঞ অবশ্য স্টক মার্কেটে বিনিয়োগকারীদের অভয় দিয়েছেন। তিনি জানান, ধীরে ধীরে স্টক মার্কেটের অবস্থা শুধরে যাবে। লস সব রিকোভার হয়ে যাবে।  

তিন মনে করেন, মার্কেট ক্র্যাশ করার সময় অনেকেই লসে শেয়ার বেচে দেন। অনেকে হোল্ড করেন। আর এখানেই পার্থক্য তৈরি হয়ে যায়। এভাবেই নিজের মানসিকতার উপর ভর করে ভাল বিনিয়োগকারী হওয়া সম্ভব। 

Advertisement

এছাড়া তাঁর পরামর্শ, দিনে ১০ ঘণ্টা কাজ করে টাকা কামাচ্ছেন। সেক্ষেত্রে ১ ঘণ্টা সময় খরচ করে টাকা ম্যানেজ করুন। কোথায় টাকা বিনিয়োগ করবেন, সেটা ভাবুন। নইলে কোনও লাভ নেই।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

POST A COMMENT
Advertisement