Surya Grahan 2026 Timing: আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, জেনে নিন সঠিক সময় এবং সূতক কাল

আজ সূর্যগ্রহণ। বছরের প্রথম। আর এই গ্রহণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে আগ্রহ রয়েছে তুঙ্গে। অনেকেই জানতে চাইছেন, এই গ্রহণ কি দেখা যাবে ভারত থেকে? এই প্রশ্নের উত্তরে প্রথমেই বলি, না এবার মন খারাপের পালা। ভারত থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না। আসলে ভারতীয় সময়ে বিকেলের পর হবে এই গ্রহণ। এই সময় সূর্য থাকবে দিগন্তের নীচে। যার ফলে ভারতে আজ সূর্যগ্রহণ দেখা যাবে না। 

Advertisement
আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, জেনে নিন সঠিক সময় এবং সূতক কালসূর্যগ্রহণ
হাইলাইটস
  • আজ সূর্যগ্রহণ, বছরের প্রথম।
  • এই গ্রহণ কি দেখা যাবে ভারত থেকে?
  • ভারতীয় সময়ে বিকেলের পর হবে এই গ্রহণ

আজ সূর্যগ্রহণ। বছরের প্রথম। আর এই গ্রহণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে আগ্রহ রয়েছে তুঙ্গে। অনেকেই জানতে চাইছেন, এই গ্রহণ কি দেখা যাবে ভারত থেকে? এই প্রশ্নের উত্তরে প্রথমেই বলি, না এবার মন খারাপের পালা। ভারত থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না। আসলে ভারতীয় সময়ে বিকেলের পর হবে এই গ্রহণ। এই সময় সূর্য থাকবে দিগন্তের নীচে। যার ফলে ভারতে আজ সূর্যগ্রহণ দেখা যাবে না। 

কী বলা হচ্ছে? 
এবারের সূর্যগ্রহণ একটু বিশেষ। এবার বলয়াকার সূর্যগ্রহণ দেখা যাবে। এর পোশাকি নাম 'রিং অব ফায়ার'। এক্ষেত্রে গ্রহণের সময় প্রায় ২ ঘণ্টা ২০ সেকেন্ড ধরে এই বলয় তৈরি হবে। তাই বিজ্ঞানীদের মধ্যেও এবারের গ্রহণ নিয়ে আগ্রহ রয়েছে তুঙ্গে। 

এবার আসুন জেনে নেওয়া যাক গ্রহণের সময়

  • ১৭ তারিখ, অর্থাৎ মঙ্গলবার হবে সূর্যগ্রহণ।
  • এটি শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩টে বেজে ২৬ মিনিটে 
  • গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে বিকেল ৫টা বেজে ৪০ মিনিটে
  • গ্রহণ শেষ হবে সন্ধে ৭টা বেজে ৫৭ মিনিটে। 
  • গ্রহণের মোট সময় ৪ ঘণ্টা ৩১ মিনিট বলে জানা যাচ্ছে। 

কোথায় দেখা যাবে গ্রহণ? 

ভারতে এবারের গ্রহণ দেখা যাবে না। তাই এবারের মতো মন খারাপ করে বসে থাকা ছাড়া উপায় নেই। তবে পৃথিবীর একাধিক জায়গা থেকে দারুণভাবে এই মহাজাগতিক দৃশ্যের অভিজ্ঞতা নেওয়া যাবে। যেমন ধরুন দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, জাম্বিয়া, মরিসাস থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। এছাড়া আর্জেন্টিনা এবং চিলি থেকেও গ্রহণ লক্ষ করা যাবে। তাই এই সব জায়গায় যাঁরা রয়েছেন, তাঁরা আজ আকাশের দিকে চোখ রাখুন। 

কিছু নিয়ম মানতে হবে? 
আগেই বলেছি যে ভারতের এবার সূর্য গ্রহণ দেখা যাবে না। যার ফলে সূতক কালের কোনও বিষয়ই নেই। 

এই প্রসঙ্গে বলে রাখি, সূতক হল এমন একটি সময় যখন গোটা দেশ জুড়ে পুজো বন্ধ থাকে। আর গ্রহণ শুরুর কিছু ঘণ্টা আগে থেকেই সূতক কাল শুরু হয়ে যায়। যদিও এবার গ্রহণ দেখা যাবে না ভারত থেকে। তাই সূতক কালের কোনও বালাই নেই। 

হিন্দু মতে সূর্যগ্রহণ কী? 
গ্রহণের একটা বিজ্ঞানসম্মত সংজ্ঞা রয়েছে। তবে হিন্দু ধর্ম একটু অন্য কথা বলে। এই মতানুযায়ী, সূর্যগ্রহণের সময় রাহুর গ্রাসে চলে আসে সূর্য। ফলে সূর্যকে দেখা যায় না। এই সময় অনেকেই উপোস করেন। এমনকী মন্ত্র জপ করা এবং পবিত্র স্নানের মতো বিষয়ও এর সঙ্গে জড়িয়ে রয়েছে। এছাড়া গ্রহণের সময় পুজো বন্ধ রাখা হয়। সেই সময় খাবারদাওয়ার মুখে তোলা হয় না। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement