সুদূর নিউজিল্যান্ডে এবার সবচেয়ে বড় দুর্গাপ্রতিমা। ৭৫০-রও বেশি অতিথির সমাগমে ক্রাইস্টচার্চে দুর্গোৎসব। নিউজিল্যান্ডের গার্ডেন সিটি ক্রাইস্টচার্চে বাঙ্গালিয়ানা মাল্টিকালচারাল ক্রাইস্টচার্চের উদ্যোগে ষষ্ঠ বর্ষের দুর্গোৎসব পালিত হল মহাসমারোহে। এবারের প্রধান আকর্ষণ ছিল নিউজিল্যান্ডের সর্ববৃহৎ বলে বিবেচিত দুর্গাপ্রতিমা, যা কলকাতায় ছয় মাস ধরে নির্মাণের পর প্রায় তিন মাসের সমুদ্রযাত্রায় সিঙ্গাপুর, চিন ও অস্ট্রেলিয়া হয়ে ক্রাইস্টচার্চে পৌঁছয়। ভারতের মায়াপুর থেকে আগত পুরোহিতের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই উৎসবে নিউজিল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে ৭৫০-রও বেশি অতিথি অংশগ্রহণ করেন। বিশেষ চমক ছিল আফ্রিকান বাদকদের কলকাতার ঐতিহ্যবাহী ঢাকের বাদ্যি এবং দক্ষিণ আফ্রিকার এক মহিলার নেতৃত্বে ধুনুচি নাচ।
Bangaliana Multicultural Christchurch Durga Puja 2026