মুম্বইয়ের পালাভা সিটি, ডোম্বিভলির প্রবাসী বাঙালি অ্যাসোসিয়েশনের দ্বাদশ বর্ষের দুর্গাপুজোয় এবার থিমের চমক। এবারের থিম 'গ্রামবাংলা'। পুজোমণ্ডপ খড়ের চাল দিয়ে তৈরি হয়েছে। সঙ্গে চলছে মালদার গম্ভীরা শিল্পীর নাচ, সোনাঝুরির হাট আর গিল্ডের বইমেলা। ভোড আর সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে জমজমাট আরব সাগরের পাড়ে প্রবাসী বাঙালিদের দুর্গাপুজো।
Palava City Probashee Bengali Association Durga Puja 2026