এপস্টিন ফাইলসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে সব দাবি করা হয়েছে, সেগুলি ভিত্তিহীন বলে খারিজ করে দিল বিদেশমন্ত্রক। জানাল, ২০১৭ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদীর ইজরায়েল সফর ছাড়া বাকি দাবিগুলি কল্পনাপ্রসূত।