গাজিয়াবাদের ভারত সিটিতে ৩ নাবালিকা বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নতুন মোড়। প্রথমে দায়ী করা হচ্ছিল কোরিয়ান গেমকে। সেই তত্ত্ব বাতিল করে দিয়েছে পুলিশ। তদন্তের সময় বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি আট পৃষ্ঠার ডায়েরি। জানা গেছে, কোরিয়ান সংস্কৃতি, কে-পপ এবং কোরিয়ান শোয়ের অনুরাগী ছিল তারা। মোবাইল ফোন কেড়ে নেওয়ায় মানসিক চাপে ছিলেন।