Uttar Pradesh: 'প্রেমিককেই চাই', বিয়ের পরদিনই পালালেন নববধূ, হতভম্ব বর

উত্তর প্রদেশের হামিরপুর জেলায় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে গেল এক দাম্পত্য। সদ্য বিবাহিত এক তরুণী বিয়ের পরদিন সকালে থানায় গিয়ে জানালেন, তিনি স্বামীর সঙ্গে নয়, প্রেমিকের সঙ্গেই থাকতে চান।

Advertisement
'প্রেমিককেই চাই', বিয়ের পরদিনই পালালেন নববধূ, হতভম্ব বর
হাইলাইটস
  • উত্তর প্রদেশের হামিরপুর জেলায় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে গেল এক দাম্পত্য।
  • সদ্য বিবাহিত এক তরুণী বিয়ের পরদিন সকালে থানায় গিয়ে জানালেন, তিনি স্বামীর সঙ্গে নয়, প্রেমিকের সঙ্গেই থাকতে চান।

উত্তর প্রদেশের হামিরপুর জেলায় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে গেল এক দাম্পত্য। সদ্য বিবাহিত এক তরুণী বিয়ের পরদিন সকালে থানায় গিয়ে জানালেন, তিনি স্বামীর সঙ্গে নয়, প্রেমিকের সঙ্গেই থাকতে চান।

মঙ্গলবার গভীর রাতে তাঁকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তিনি বিয়ে মানতে অস্বীকার করেন। ভোর হতেই সরাসরি থানায় গিয়ে পুলিশকে জানান, পারিবারিক চাপে তাঁকে এই বিয়ে করতে হয়েছে। তাঁর স্পষ্ট বক্তব্য, তিনি নিজের পছন্দের মানুষটির সঙ্গেই জীবন কাটাতে চান।

পুলিশ দুই পক্ষের পরিবারকে ডেকে কয়েক ঘণ্টা ধরে আলোচনা ও কাউন্সেলিং করে। কিন্তু তরুণী নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। বর জানান, স্ত্রীর পূর্বের সম্পর্ক সম্পর্কে তিনি কিছুই জানতেন না। আগে জানলে এই বিয়ে হত না বলেও দাবি করেন তিনি।

শেষ পর্যন্ত মিটমাটের কোনও সম্ভাবনা না থাকায়, পারস্পরিক সম্মতিতে সেদিনই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দু’পক্ষ। তরুণী নিজের পরিবারের সঙ্গে ফিরে যান। অন্যদিকে, বরের পরিবার আনুষ্ঠানিক বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছে। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষই স্বেচ্ছায় আলাদা হতে রাজি হয়েছে। 

 

POST A COMMENT
Advertisement