Mamata Banerjee: INDIA জোটের 'মুখিয়া' মমতাকে দেখছে উদ্ধবের শিবসেনা, রাহুলের নামই নিল না

'মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন বা যে হোক কেউ...।' INDIA ব্লকের নেতা হিসেবে কোনও একজনকে বেছে নেওয়া উচিত বলে মনে করছে উদ্ধপন্থী শিবসেনা। তাদের মুখপত্র 'সামনা'-তে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এই মর্মে। যদিও সেই প্রতিবেদনে রাহুল গান্ধীর নাম নেতা হিসেবে নেই। শিবসেনার এই বক্তব্যকে স্বাগত জানালেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisement
 INDIA জোটের 'মুখিয়া' মমতাকে দেখছে উদ্ধবের শিবসেনা, রাহুলের নামই নিল নারাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকুর
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন বা যে হোক কেউ
  • INDIA ব্লকের নেতার হিসেবে কাকে চাইছে উদ্ধবপন্থী শিবসেনা
  • রাহুল গান্ধীর নাম এড়িয়ে গিয়েছে এই দল

INDIA ব্লকের নেতা কে হবে তা নিয়ে এবার 'বন্ধুত্বপূর্ণ যুদ্ধ' বন্ধ হোক, এমনটাই চাইছে উদ্ধবপন্থী শিবসেনা। এই নেতাদের দৌড়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে দলের মুখপত্র 'সামনা'-র একটি প্রতিবেদনে। আর শিবসেনার এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মমতার পাশাপাশি, DMK নেতা এমকে স্ট্যালিনের নাম নিলেও কংগ্রেস সাংসগ রাহুল গান্ধীর নাম উল্লেখ করা হয়নি বুধবার 'সামনা'-র প্রতিবেদনে। 

একাধিক রাজ্যে রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে INDIA ব্লকের মধ্যে আঞ্চলিক দল এবং কংগ্রেসের মধ্যে মতভেগ দূর করা প্রয়োজন বলেই মনে করছে উদ্ধবপন্থী শিবসেনা। তাদের দলীয় মুখপত্র 'সামনা'-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 'অন্তর্বর্তী বিবাদ পিছনে ফেলে এবং INDIA ব্লকের দলগুলির উচিত সিদ্ধান্ত নেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্টালিন না অন্য কেউ এই জোটের নেতা হবেন।' তাৎপর্যপূর্ণ ভাবে 'সামনা' এড়িয়ে গিয়েছে রাহুল গান্ধীর নাম। তবে কি উদ্ধবপন্থী শিবসেনা রাহুলকে INDIA ব্লকের যোগ্য নেতা মনে করছে না? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। 

আসন্ন বিধানসভা নির্বাচনগুলিতে INDIA ব্লকের একাধিক দল নিজেদের মধ্যেই লড়াইয়ে সামিল হবে বলেও উল্লেখ করেছে 'সামনা'। সেখানে লেখা হয়েছে, 'তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লড়বে। কেরলে কংগ্রেসের বিরুদ্ধে লড়বে বামেরা। আবার মহারাষ্ট্রে আঞ্চলিক দলগুলি বিভক্ত হওয়ায় সুবিধা পেয়ে গিয়েছে BJP।'

রাহুল গান্ধী প্রসঙ্গে কী লিখেছে 'সামনা'? প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 'রাহুল গান্ধী লড়াকু মানসিকতা বজায় রেখেছেন স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। তবে তাঁদের দল দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকায় তৃণমূল স্তরে সংগঠন আলগা হয়েছে। যদিও মোদী সরকারও একক সংখ্যাগরিষ্ঠ নেই এবং তাদেরও জোটসঙ্গীদের উপর নির্ভর করতে হয় তবে দীর্ঘদিন ধরে তারা দাপট বজায় রাখায় বিরোধীতা বাধপ্রাপ্ত। ফলত সবচেয়ে আগে বিরোধী জোটের মধ্যে মতবিরোধ দূর করে সর্বসম্মতিক্রমে একজন নেতা নির্ধারণ করা প্রয়োজন। সেটা মমতা হতে পারেন, স্ট্যালিন হতে পারেন অথবা অন্য কেউ। যিনি জাতীয় স্তরে ইস্যুগুলি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারবেন।'

Advertisement

এখানেই শেষ নয়, কংগ্রেসকে কার্যত ঠুকেই প্রতিবেদনটি লেখা হয়েছে উদ্ধবপন্থী শিবনেতার মুখপত্রে। কংগ্রেসের কাছে প্রশষ্ন করা হয়েছে, 'মহাত্মা গান্ধী অন্তরাত্মার থেকে ধর্মীয় এবং দেশপ্রেমের অনুপ্রেরণা পেয়েছিলেন। কংগ্রেসের অন্তরাত্মা মনে হয় অন্য কিছু শোনায়। কেরল, অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে আসন্ন নির্বাচনের জন্য দলটির যখন ঐক্যবদ্ধ থাকা উচিত তখন দলেরই শীর্ষনেতাদের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে।'

এছাড়াও 'সামনা'-তে উল্লেখ করা হয়েছে, প্রাক্তন মন্ত্রী মণিশঙ্কর আইয়ার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকেই INDIA ব্লকের নেতা হিসেবে চেয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া সচিব সঞ্জয় বারু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, 'সংসদের তর্ক গোটা দেশে চলা বিতর্কের চেয়ে অনেক আলাদা। মানুষ জাগছে। এবার উচিত INDIA ব্লকের নেতা নির্ধারণ করে ফেলা। সেটা মমতা হোক, স্ট্যালিন হোক বা অন্য কেউ।'

 

POST A COMMENT
Advertisement