মোদীর ইজরায়েল সফরেই চুক্তির সম্ভাবনাপ্রতিরক্ষা খাতে 'আত্মনির্ভর' ভারতের বিরাট অগ্রগতি। এবার ইজরায়েলের আয়রন ডোম টেকনিক হাতে পেতে পারে ভারত। ইজরায়েলের মুম্বই-ভিত্তিক কনসাল জেনারেল, ইয়ানিভ রেভাচ, ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজরায়েল সফরের সময় দুই দেশ প্রতিরক্ষা চুক্তির বিস্তার করতে পারে। সেক্ষেত্রে এই চুক্তির আওতায় নতুন ডিল স্বাক্ষরিত হবে।
এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে পারে ইজরায়েলের বিখ্যাত 'আয়রন ডোম ' মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রযুক্তি হস্তান্তর করা। ইয়ানিভ রেভাচের দাবি, এটা শুধুমাত্র অস্ত্র ক্রয়-বিক্রয়ের চুক্তি হবে না, বরং 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের আওতায় ভারতেই এই সিস্টেম তৈরির উপর জোর দেওয়া হতে পারে।
তিনি বলেন, "আমাদের লক্ষ্য হল এই চুক্তিটি নির্দিষ্ট বিষয়গুলিতে বিস্তার করা। যার মধ্যে রয়েছে ভারতে উৎপাদন এবং আয়রন ডোমের প্রযুক্তি শেয়ার করে নেওয়া।" ইয়ানিভ রেভাচ জোর দিয়ে বলেন, "ভারত ও ইজরায়েল উভয়ই একই রকম নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। ইয়ানিভ বলেন, ইজরায়েল ভারতের সঙ্গে সিকিউরিটি প্রযুক্তি ভাগাভাগি করতে প্রস্তুত কারণ তারা ভারতকে একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার বলে মনে করে।"
আয়রন ডোম কী?
ইজরায়েলের আয়রন ডোম সিস্টেমকে বর্তমানে সবচেয়ে উন্নত এবং নির্ভরযোগ্য মিসাইল ডিফেন্স সিস্টেমের মধ্যে একটি হিসাবে মনে করা হয়। এই অস্ত্র ৯০ শতাংশেরও বেশি ক্ষেত্রে সফল ভাবে আকাশেই শত্রুর অল্প-পাল্লার মিসাইল এবং রকেট ধ্বংস করতে পারে। বিশেষভাবে স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল, রকেট এবং ড্রোন আক্রমণকে আকাশে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এই আয়রন ডোম। সম্প্রতি ইরানের তরফে ছোড়া ৪৫০টি মিসাইল ও ১,০০০টি ড্রোনের মধ্যে ৯০% এরও বেশি রকেটকে সফলভাবে ধ্বংস করেছে এই প্রতিরক্ষা সিস্টেমটি।