India France Missile Deal: ঘুম উড়বে পাকিস্তানের, ভারত-ফ্রান্সের মধ্যে ৩২০০ কোটি টাকার ক্ষেপনাস্ত্র ডিল

India France Missile Deal: প্রতিরক্ষা মহলের মতে, এই সফল অভিযানের অভিজ্ঞতাই নতুন চুক্তির ভিত্তি। বর্তমানে ভারত ও ফ্রান্সের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে এবং খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই মিসাইলগুলি ভারতীয় বায়ুসেনার রাফাল বহরের সঙ্গে পুরোপুরি সংযুক্ত করা হবে।

Advertisement
পাকিস্তানের ঘুম উড়িয়ে, ভারত-ফ্রান্সের মধ্যে ৩২০০ কোটির ক্ষেপনাস্ত্র ডিল নিয়ে আলোচনা

India France Missile Deal: ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতায় আরও এক ধাপ অগ্রগতি। ভারতীয় বায়ুসেনার জন্য ফ্রান্সের কাছ থেকে অত্যাধুনিক SCALP ক্রুজ মিসাইল কেনার বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। প্রতিরক্ষা সূত্রের খবর, এই চুক্তির আর্থিক মূল্য প্রায় ৩০ কোটি ইউরো, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক আনুমানিক ২,৭০০ থেকে ৩,২০০ কোটি টাকা।

জানা যাচ্ছে, গত বছর ‘অপারেশন সিন্দুর’-এ এই SCALP মিসাইলের কার্যকারিতা প্রমাণিত হওয়ায় নতুন করে আগ্রহ দেখাচ্ছে ভারত। ওই অভিযানে রাফাল যুদ্ধবিমান থেকে ছোড়া SCALP ও ব্রহ্মোস মিসাইলের সাহায্যে পাকিস্তানের মুরিদকে ও বাহাওয়ালপুর এলাকায় জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার একাধিক জঙ্গি ঘাঁটি নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছিল।

প্রতিরক্ষা মহলের মতে, এই সফল অভিযানের অভিজ্ঞতাই নতুন চুক্তির ভিত্তি। বর্তমানে ভারত ও ফ্রান্সের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে এবং খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই মিসাইলগুলি ভারতীয় বায়ুসেনার রাফাল বহরের সঙ্গে পুরোপুরি সংযুক্ত করা হবে।

শুধু বায়ুসেনাই নয়, ভবিষ্যতে নৌবাহিনীর রাফাল মেরিন যুদ্ধবিমানেও এই SCALP মিসাইল ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আগামী ৩-৪ বছরের মধ্যে ভারতীয় নৌবাহিনীতে ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান যুক্ত হওয়ার কথা, সেখানেও এই ক্ষেপণাস্ত্র বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে রাফাল যুদ্ধবিমানের ক্ষমতা আরও বাড়াতে মিটিওর এয়ার-টু-এয়ার মিসাইল সংগ্রহের দিকেও নজর দিচ্ছে ভারতীয় বায়ুসেনা। পাশাপাশি, ভবিষ্যতে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনাও রয়েছে, যার পেছনে অপারেশন সিন্দুরে রাফালের সাফল্য বড় কারণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের ‘স্ট্যান্ড-অফ স্ট্রাইক’ ক্ষমতা অনেকটাই শক্তিশালী হবে। দীর্ঘপাল্লার, স্টেলথ প্রযুক্তিসম্পন্ন SCALP মিসাইল শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থেকেই নিখুঁত আঘাত হানতে সক্ষম। এর ফলে ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হবে বলেই মত কূটনৈতিক মহলের।


 

POST A COMMENT
Advertisement