Ranojoy-Shyamoupti Gaye Holud: আজই বিয়ে রণজয়-শ্যামৌপ্তির, একসঙ্গে গায়ে হলুদে মাখামাখি, সব ছবি রইল

প্রেম দিবসে চার হাত এক হচ্ছে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির। একই সঙ্গে গায়ে হলুদ অনুষ্ঠান করেছেন দুই টেলি অভিনেতা-অভিনেত্রী। আজ, ১৪ ফেব্রুয়ারি সন্ধেয় বাজবে সানাই। পর্দার এই জুটি এবার বাস্তবেও স্বামী-স্ত্রী হতে চলেছেন। 

Advertisement
আজই বিয়ে রণজয়-শ্যামৌপ্তির, একসঙ্গে গায়ে হলুদে মাখামাখি, সব ছবি রইলরণজয়-শ্যামৌপ্তির গায়ে হলুদ

প্রেম দিবসে চার হাত এক হচ্ছে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির। একই সঙ্গে গায়ে হলুদ অনুষ্ঠান করেছেন দুই টেলি অভিনেতা-অভিনেত্রী। আজ, ১৪ ফেব্রুয়ারি সন্ধেয় বাজবে সানাই। পর্দার এই জুটি এবার বাস্তবেও স্বামী-স্ত্রী হতে চলেছেন। 

জানা গেছে, বিবেকানন্দ পার্কের এক বাড়িতে বিবাহ আসর বসছে। বিকেলে আইনি বিয়ে হবে। আজ টলিপাড়ার সব অতিথিরা উপস্থিত থাকবেন। তাঁদের বিয়েতে টেলি পাড়ার চাঁদের হাট বসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

ছবি সৌজন্য: সায়ন্তন দত্ত

এদিন সকালে গায়ে হলুদের ছবিতে রণজয় ও শ্যামৌপ্তিকে দেখা যায় হলুদ ট্র্যাডিশনাল পোশাকে। শাঁখা-পলা, হলুদ সিল্ক শাড়িতে দেখা যায় অভিনেত্রীকে। রণজয়ের পরণে ছিল সাদা-হলুদ পঞ্জাবি। বিকেলে রণজয়-শ্যামৌপ্তিকে দেখা যাবে বর-কনে বেশে। বিবাহ আসরে দু'জনকে হালকা সাজেই দেখা যেতে চলেছে বলে খবর।

ছবি সৌজন্য: সায়ন্তন দত্ত

প্রসঙ্গত, বাংলা ধারাবাহিক ‘গুড্ডি’-তে দুই অভিনেতা-অভিনেত্রী জুটি বাঁধেন। এই সময় থেকেই একে অপরের কাছাকাছি আসেন। দু'জন দু'জনকে মন দিয়ে ফেলেন। তাঁদের প্রেমের গুঞ্জনের মাঝেই তাঁরা নিজেদের সম্পর্কের কথা নিশ্চিত করেন। বিয়ের আগে প্রি-ওয়েডিং শ্যুটও সেরে ফেলেছেন রণজয়-শ্যামৌপ্তি। সোশ্যাল মিডিয়ায় নিজেরাই সেই ছবি শেয়ার করেন। 

ছবি সৌজন্য: সায়ন্তন দত্ত

কিছুদিন আগে শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে জুটি রণজয়ের ধারাবাহিক শেষ হয়েছে। বিয়ে মিটলেই তাঁকে নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে। শ্যামৌপ্তির নতুন একটা ছবির কাজ শেষ করেছেন। 
 

POST A COMMENT
Advertisement