Advertisement

Tollywood bengali cinema

বনির পা ছুঁয়ে প্রণাম ভক্তদের, 'নিজেও জানত না ফ্যান আছে', তুমুল খোরাক সোশ্যাল মিডিয়ায়

বনির পা ছুঁয়ে প্রণাম ভক্তদের, 'নিজেও জানত না ফ্যান আছে', তুমুল খোরাক সোশ্যাল মিডিয়ায়

23 Sep 2026

সম্প্রতি মালদায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বনি। সেখানেই তাঁকে দেখতে ভক্তদের মধ্যে বেশ ভিড় জমে যায়। ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন ভক্ত বনির কাছে ছুটে এসে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এক মহিলা ভক্ত আবার নিজের সঙ্গে নিয়ে আসা টি শার্টে অভিনেতার স্বাক্ষরও নেন। সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতেই নেটপাড়ায় আলোচনার কেন্দ্রে চলে আসেন বনি।

বরের সঙ্গে রোম্যান্টিক ডান্স শ্রীময়ীর, 'বুড়ো বয়সে ভীমরতি', ট্রোলড কাঞ্চন

বরের সঙ্গে রোম্যান্টিক ডান্স শ্রীময়ীর, 'বুড়ো বয়সে ভীমরতি', ট্রোলড কাঞ্চন

23 Sep 2026

শ্রীময়ীর শেয়ার করা এই ভিডিওতে দেখা গিয়েছে হলুদ রঙের টপ আর জিনস পরে আছেন শ্রীময়ী আর কাঞ্চন পরেছেন নীল রঙের শার্ট ও প্যান্ট। দুজনেই কোনও একটি পার্টিতে গিয়েছেন। আর সেখানেই রোম্যান্টিক ডান্স করতে দেখা গেল এই দম্পতিকে। শ্রীময়ী কাঞ্চনের বাহুডোরে একেবারে নিজেকে হারিয়ে ফেললেন।

জাতীয় পুরস্কারে বাংলার জয়! সেরা বাংলা ছবি Anjan Dutt এর ‘Chalchitra Ekhon’

22 Sep 2026

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার মুকুটে নতুন পালক। সেরা বাংলা ছবির সম্মান পেল পরিচালক অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’। গুজরাতের একতা নগরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিলেন অঞ্জন দত্ত ও তাঁর ছেলে নীল।

জাতীয় পুরস্কারে বাংলার তিন খুদে তারকার জয়! সেরা শিশুশিল্পী ‘Onko Ki Kothin’-এর ঋদ্ধিমান, তপোময়, গীতশ্রী

22 Sep 2026

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফের বাংলার সাফল্য। ‘অঙ্ক কী কঠিন’ ছবির জন্য যৌথভাবে সেরা শিশুশিল্পীর পুরস্কার জিতলেন ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। গুজরাতের একতা নগরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেয় তিন খুদে তারকা। 

'ক'দিনের জন্য বম্বে যাচ্ছি,' ১৯৯০ সালে মিঠুর সঙ্গে সেই শেষ কথা, তারপর?

'ক'দিনের জন্য বম্বে যাচ্ছি,' ১৯৯০ সালে মিঠুর সঙ্গে সেই শেষ কথা, তারপর?

22 Sep 2026

'আশ্রিতা' ছবির পরই তিনি মুম্বই পাড়ি দেন, আর তারপরই একেবারে গুম হয়ে যান বাংলা ইন্ডাস্ট্রির এই নায়িকা। সোমবার মিঠু মুখোপাধ্যায়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন জগত। মারণরোগ ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর রবিবার, ২০ সেপ্টেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শরৎচন্দ্রের চন্দ্রমুখী এবার কৌশানী, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

শরৎচন্দ্রের চন্দ্রমুখী এবার কৌশানী, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

21 Sep 2026

এবার পুজো জমজমাট। কয়েক বছরের ট্রেন্ড অনুসরণ করে পুজোর সময় বাংলা ছবির মুক্তি বক্স অফিসে লক্ষ্মীলাভ করাচ্ছে। চলতি বছরের পুজোতে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের এম্পারর ভার্সেস শরৎচন্দ্র।

'স্বয়ংসিদ্ধাতে যা পাঠ করেছিল...' Mithu Mukherjee এর মৃত্যুতে স্মৃতিচারণ Ranjit Mallick এর

21 Sep 2026

মাত্র ৭১ বছরে ক্যান্সারে ভুগে প্রয়াত হলেন বাংলা ইন্ডাস্ট্রির সুন্দরী নায়িকা মিঠু মুখোপাধ্যায়। মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে রবিবার মারা যান অভিনেত্রী। তাঁর মৃত্যুর খবরে ভীষণভাবে ভেঙে পড়েন রঞ্জিত মল্লিক। তিনি বলেন, এটা তাঁর কাছে খুব শকিং খবর। রঞ্জিত মল্লিকের সঙ্গে মৌচাক, স্বয়ংসিদ্ধা ও ভাগ্যচক্র ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী। রঞ্জিত মল্লিক বলেন, 'একসঙ্গে কাজ করেছি, অসাধারণ অভিনেত্রী। স্বয়ংসিদ্ধাতে যা অভিনয় করেছিল, তা ভোলবার নয়। সত্য বন্দ্যোপাধ্যায়, ছায়া দেবীর সঙ্গে নিজের সমানভাবে ব্যক্তিত্ব বজায় রেখে কাজ করেছিল।'

'Shocking খবর...' মিঠুর মৃত্যু বিশ্বাস করতে পারছেন না রঞ্জিত মল্লিক

'Shocking খবর...' মিঠুর মৃত্যু বিশ্বাস করতে পারছেন না রঞ্জিত মল্লিক

21 Sep 2026

'মৌচাক', 'স্বয়ংসিদ্ধা' ও 'ভাগ্যচক্র' ছবিতে রঞ্জিত মল্লিক ও মিঠু মুখোপাধ্যায় একসঙ্গে কাজ করেছিলেন। অভিনেত্রীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা।

'সুযোগ পেলে আর্টিস্ট ফোরামের টাকাও ঝাড়বেন', বললেন সহকারী কোষাধ্যক্ষ যিশু

'সুযোগ পেলে আর্টিস্ট ফোরামের টাকাও ঝাড়বেন', বললেন সহকারী কোষাধ্যক্ষ যিশু

21 Sep 2026

চলতি বছরের মে মাসে আর্টিস্ট ফোরামের সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন অভিনেতা দিগন্ত বাগচী। তৃণমূল সরকারের আমলে তিনি ফোরামের টাক-পয়সা সব সামলাতেন। এরপর দুমাস ফাঁকা ছিল এই পদটি। তারপরই যিশু সেনগুপ্তকে আর্টিস্ট ফোরামের এই পদটি দেওয়া হয়।

প্রয়াত মিঠু মুখোপাধ্যায়, টলিউডের ডাকসাইটে সুন্দরী নায়িকা ছিলেন, কী হয়েছিল?

প্রয়াত মিঠু মুখোপাধ্যায়, টলিউডের ডাকসাইটে সুন্দরী নায়িকা ছিলেন, কী হয়েছিল?

21 Sep 2026

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। বহুদিন ধরেই অভিনেত্রী ক্যান্সারে ভুগছিলেন। বহু বছর ধরেই অন্তরালে ছিলেন মিঠু।

'তুই ছাড়া...', দেবকে জড়িয়ে শুভশ্রী, রোম্যান্সে বুঁদ 'প্রাক্তন' জুটি

'তুই ছাড়া...', দেবকে জড়িয়ে শুভশ্রী, রোম্যান্সে বুঁদ 'প্রাক্তন' জুটি

21 Sep 2026

পর্দার একসময়কার হিট জুটি দেব-শুভশ্রীর কামব্যাক ঘিরে বছরের প্রথম থেকেই দর্শকদের মধ্য়ে উত্তেজনা ছিল তুঙ্গে। এই ছবির মাধ্যমেই বহু বছর পর পর্দায় জুটিতে ফিরছেন দেব-শুভশ্রী। অনস্ক্রিনের পাশাপাশি তাঁদের পর্দার বাইরের রোম্যান্সের কথাও অজানা কারোর নয়।

Advertisement