Shirin Paul Boyfriend: সিরিয়ালে আর্যর সঙ্গে প্রেমে বুঁদ অপর্ণা, বাস্তবে শিরিনের প্রেমিক কে?

পর্দার অপর্ণা এখন আর্য সিংহ রায়ের ঘরণী। 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালে আর্য-অপর্ণার রোম্যান্স এখন তুঙ্গে। দিতিপ্রিয়া রায়ের ছেড়ে যাওয়া চরিত্রে এন্ট্রি নিয়েই নতুন অপর্ণা তথা শিরিন পালের সঙ্গে জিতু কমলের রসায়ন নজর কেড়েছে ইতিমধ্যেই।

Advertisement
সিরিয়ালে আর্যর সঙ্গে প্রেমে বুঁদ অপর্ণা, বাস্তবে শিরিনের প্রেমিক কে? শিরিন পালের বাস্তব প্রেমিক কে?
হাইলাইটস
  • শিরিনের রিয়্যাল লাইফের প্রেমিকও টলিপাড়ার পরিচিত মুখ।

পর্দার অপর্ণা এখন আর্য সিংহ রায়ের ঘরণী। 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালে আর্য-অপর্ণার রোম্যান্স এখন তুঙ্গে। দিতিপ্রিয়া রায়ের ছেড়ে যাওয়া চরিত্রে এন্ট্রি নিয়েই নতুন অপর্ণা তথা শিরিন পালের সঙ্গে জিতু কমলের রসায়ন নজর কেড়েছে ইতিমধ্যেই। আর্য-অপর্ণার জুটি, তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের প্রথম থেকেই ভারী পছন্দ। কিন্তু বাস্তবে শিরিনের প্রেমিক কে জানেন আর জিতুর সঙ্গে তাঁর প্রেমিকার এই মাখো মাখো প্রেম দেখে আদৌও হিংসা হয় তাঁর?

শিরিনের রিয়্যাল লাইফের প্রেমিকও টলিপাড়ার পরিচিত মুখ। শিরিন সিরিয়ালে কাজ করার অনেক আগে থেকেই প্রেম করছেন। যুগলের একাধিক ছবি রয়েছে তাঁদের সোশ্যাল মিডিয়ায়। স্টার জলসার কম্পাস খ্যাত অভিনেতা জিৎ সুন্দরের সঙ্গে প্রেম সম্পর্কে রয়েছেন শিরিন। প্রেম নিয়ে কোনও রাখঢাক রাখেননি পর্দার অপর্ণা। খোলা মনেই প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। শিরিনের প্রেমিক মঞ্চ, ছোটপর্দা থেকে ওটিটি সব প্ল্য়াটফর্মেই সমানতালে কাজ করে চলেছেন। ক্লিক প্ল্য়াটফর্মের প্রফেসর সেনগুপ্ত হোক কিংবা হইচইয়ের বিজয়া, দাগ কেটেছে জিৎ-এর অভিনয়।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

শিরিনের পর্দা ও বাস্তবের নায়কের নামের সঙ্গে কিছুটা মিলও রয়েছে। সিরিয়ালে অপর্ণার নায়ক জিতু আর বাস্তবে শিরিনের প্রেমিকের নাও জিৎ। জিৎ-শিরিনের দীর্ঘ দিনের প্রেম। যদিও তিনি প্রেমিকা নয়, শিরিনকে ‘প্রিয় বন্ধু’ বলতে বেশি ভালবাসেন। উভয়েই মঞ্চাভিনেতা। একসঙ্গে নাটকও করেছেন অনেক। কম্পাসের পাশাপাশি জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকেও কাজ করেছিলেন জিৎ সুন্দর।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সম্প্রতি গঙ্গার ঘাটে এই জুটির একটি স্নিগ্ধ এবং রোম্যান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে মুগ্ধ নেটপাড়া। কিন্তু সেই ডেটেও সঙ্গী ছিলেন শিরিনের চিরদিনই তুমি যে আমার নয়ক জিতু। পর্দায় নায়কই ছবি তুলে দিয়েছেন শিরিন ও জিৎ-এর। পর্দায় জিতু এবং শিরিনের রসায়ন নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে, তখন বাস্তব জীবনের প্রেমিক জিৎ সুন্দর কিন্তু বেশ নিশ্চিন্ত। তাঁর মতে, জিতু কেবল শিরিনের একজন দুর্দান্ত সহকর্মীই নন, তিনি আদতে শিরিনের ভাইয়ের মতো। ফলে অনস্ক্রিন রোম্যান্স নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো নেতিবাচক প্রভাব নেই তাঁদের।

Advertisement

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet Sundor (@jeetsundor000)

বরং মাঝে মধ্যেই জিতু কমল, শিরিন ও জিৎ সুন্দর তিনজনে মিলে দারুণ আড্ডা জমান মাঝে মধ্যেই। প্রসঙ্গত, অপর্ণার চরিত্রে দর্শক শিরিনের আগে দেখেছে দিতিপ্রিয়া রায়কে। টেলিপাড়ার এই অভিজ্ঞ নায়িকা জিতুর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরেছেন প্রযোজনা সংস্থা থেকে আর্টিস্ট ফোরামে। জিতুর সঙ্গে শট দিতে রাজি নন, তাই সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান দিতিপ্রিয়া। এরপরই শিরিন পাল আসেন এই চরিত্রে। জিতুর সঙ্গে তাঁর রসায়ন নজর কেড়েছে সকলের। 

POST A COMMENT
Advertisement