Guess This Actress: দুই বোনকে আগলে দিদি, চশমা পরা এই কিশোরী টলিপাড়ার বিতর্কিত নায়িকা

অনেক টলিউড তারকাই তাঁদের ছোটবেলার ছবি শেয়ার করে থাকেন। কিছু কিছু তারকার ছবি এমনই হয় যে, আপনি দেখলে চিনতে পারবেন না। সেরকমই ছবি দেখলে বুঝতেই পারবেন না যে ইনি হলেন আজকের সবচেয়ে গ্ল্যামারস নায়িকা।

Advertisement
দুই বোনকে আগলে দিদি, চশমা পরা এই কিশোরী টলিপাড়ার বিতর্কিত নায়িকাচশমা পরা এই কিশোরীকে চেনেন?
হাইলাইটস
  • অনেক টলিউড তারকাই তাঁদের ছোটবেলার ছবি শেয়ার করে থাকেন।

অনেক টলিউড তারকাই তাঁদের ছোটবেলার ছবি শেয়ার করে থাকেন। কিছু কিছু তারকার ছবি এমনই হয় যে, আপনি দেখলে চিনতে পারবেন না। সেরকমই ছবি দেখলে বুঝতেই পারবেন না যে ইনি হলেন আজকের সবচেয়ে গ্ল্যামারস নায়িকা। কিশোরী বয়সের এই ছবি টলিপাড়ার বিতর্কিত নায়িকা, যিনি একাধিক বিতর্কে জড়িয়েছেন। 

ছবিতে তিনজনকে দেখা যাচ্ছে। এরা তিনজনই বোন। সব শেষে থাকা চশমা পরা এই কিশোরী ইন্ডাস্ট্রির বড় নায়িকা। ছোট থেকেই স্লিম এই নায়িকা। পরে রয়েছেন নীল রঙের পোশাক। দুই বোনকে আগলে ছবি তুলেছেন তিনি। এই কিশোরীকে দেখলে চিনতে পারবেন না, তিনি টলিপাড়ার বেশ সুন্দরী নায়িকা। তবে শুধু সুন্দরী নয়, ব্যক্তিগত জীবনে এই নায়িকা একাধিক বিতর্কে জড়িয়েছেন। বিশেষ করে সম্পর্ক নিয়ে এই নায়িকার বিতর্কের অন্ত নেই। তবে এখন তিনি বড়পর্দা থেকে অনেকটাই দূরে রয়েছেন। 

এতক্ষণে বুঝতে পারছেন এই ছবি কোন টলিউড নায়িকার। ইনি হলেন নুসরত জাহান। টলিপাড়ার গ্ল্যামারস ও বোল্ড নায়িকা নুসরতের এটি কিশোরী বয়সের ছবি। এই ছবি দেখলে বোঝাই যাবে না যে এই কিশোরীই পুরুষ হৃদয়ে ঝড় তুলছেন। নায়িকার ব্যক্তিগত জীবন বিতর্কে ভরা। একাধিক সময়ে নুসরত চর্চার কেন্দ্রে থেকেছেন। তবে এখন বড়পর্দা থেকে বেশ দূরেই রয়েছেন তিনি।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

বিয়ে থেকে সম্পর্ক সব সময়ই খবরের শিরোনামে থেকেছেন নুসরত। ব্যক্তিগত জীবনকে নিয়ে তিনি প্রায়ই চর্চিত। ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করার পর হঠাৎ করেই নুসরত সম্পর্কে জড়িয়ে পড়েন যশের সঙ্গে। এরপর তাঁকে নিয়ে কম জলঘোলা হয়নি। তবে সেইসব বিতর্ককে পিছনে ফেলে নুসরত জীবনে এগিয়ে গিয়েছেন। যশের সঙ্গে সংসার করছেন চুটিয়ে। রয়েছে তাঁদের এক সন্তান ঈশান। গত লোকসভা নির্বাচনে নিজের নাম রাজনীতি থেকে সরিয়ে নিয়েছেন তিনি। মাঝে ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়ালেও এখন শুধুই অভিনয়ের দিকেই ফোকাস তাঁর। 

ছবি সৌজন্যে: ফেসবুক

গত বছর যশের সঙ্গেও তাঁর দুরত্ব বাড়ার খবর শোনা গিয়েছিল। এমনকী নুসরতের সঙ্গে থাকছিলেন না অভিনেতা। অবশ্য পরে সব মান-অভিমানের পালা মিটিয়ে ফের একসঙ্গে থাকছেন তাঁরা। ইদের দিনও নুসরত ও যশকে একসঙ্গে সেলিব্রেট করতে দেখা গিয়েছে।   

Advertisement

POST A COMMENT
Advertisement