
পারদ চড়াচ্ছেন এই ঢাকাই নায়িকাহল্টার নেক সাদা গাউন। আর সেই পোশাকে নায়িকার খোলা পিঠ থেকে কিছুতেই নজর সরবে না আপনার। মেদহীন এই খোলা পিঠই এখন নেটপাড়ার ঘুম উড়িয়েছে। এই নায়িকা কিন্তু বলে বলে টলিপাড়ার নায়িকাদের গোল দিতে পারেন। তাঁর সৌন্দর্য বেশ নজরকাড়া। বাংলাদেশি এই নায়িকার বোল্ড অবতার মাঝে মধ্যেই ভাইরাল হয়। এপার বাংলাতেও তিনি বেশ জনপ্রিয়।
খোলা পিঠ ফ্লন্ট করে যিনি রাতের ঘুম ওড়াচ্ছেন নেটিজেনদের, তিনি হলেন ঢাকাই নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। বাংলাদেশের গ্ল্যামার জগতে অতি পরিচিত নাম। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি শোবিজে রয়েছেন। নাটক, বিজ্ঞাপন, বড়পর্দায় সমান তালে কাজ করে চলেছেন তিনি। সেই সঙ্গে চলছে তাঁর সাধের মডেলিংও। বরাবরই তার অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন বিদ্যা।

সম্প্রতি তাঁর শেয়ার করা কিছু ছবি পোস্ট করতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বিদ্যাকে সাদা রঙের হল্টার নেক গাউন পরে থাকতে দেখা গিয়েছে। বিদ্যার কিলার লুকস থেকে চোখ সরবে না। তবে তাঁর খোলা পিঠ উষ্ণতা বাড়িয়েছে নেটপাড়ায়। টলিউড বা বলিউড নায়িকাকেও হার মানাবে বিদ্যার এই লুকস। বাংলাদেশের একমাত্র হিন্দু অভিনেত্রী বিদ্যা, যিনি তাঁর বোল্ডনেস দিয়ে কাবু করেছেন সকলকে। বিদ্যার স্টাইল স্টেটমেন্ট বরাবরই তাঁকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। তাঁর এই বোল্ড ও আধুনিক উপস্থিতি অনেকের কাছেই নতুন করে চমক হিসেবে ধরা দিয়েছে।

২০০৭ সালে লাক্স তারকা হয়ে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। এরপর হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। সেই সময় থেকেই তার অভিনয় দক্ষতা ও সাবলীল উপস্থিতি আলাদা করে প্রশংসিত হয়ে আসছে। পরবর্তীতে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। বর্তমানে বাংলাদেশের সেরা অভিনেত্রীদের একজন মিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তিনি। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে বাংলাদেশের ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পান মিম।

টলিউডেও অভিনয় করেছেন বিদ্যা। ২০১৮ সালে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘সুলতান: দ্য সেভিয়ার’। এই ছবিতে জিতের বিপরীতে দেখা যায় মিমকে। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ইয়েতি অভিযানেও দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইল আইকন হিসেবেও ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেছেন বিদ্যা সিনহা মিম।