
কাঞ্চন ও শ্রীময়ীটলিপাড়ার বিতর্কিত জুটিদের মধ্যে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ অন্যতম। তাঁদের প্রেম থেকে বিয়ে সবটাই তুমুল বিতর্কে ভরা। ডিভোর্সি কাঞ্চনের তৃতীয় স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী। যাঁদের বিয়ের বয়স বছর দুই হলেও প্রেমের বয়সটা কিন্তু অনেক দীর্ঘ। এ কথা দুজনেই স্বীকার করেন যে তাঁদের মধ্যে বয়সের পার্থক্যটা অনেকটা। কিন্তু তাতে তাঁদের ভালোবাসায় ভাঁটা পড়েনি। যদিও কাঞ্চন যখন তাঁর স্ত্রী শ্রীময়ীকে প্রথম দেখেন তখন অভিনেত্রী ছিলেন ভীষণ ছিপছিপে। এক পডকাস্টে এসে শ্রীময়ী অকপটে বলেন যে কাঞ্চন তো তাঁকে প্রথম হটপ্যান্টে দেখেছিলেন।
সেই পডকাস্টে এসে শ্রীময়ী বলেন, কাঞ্চন তো আমাকে একদম হটপ্যান্টে দেখা শুরু করেছিল। এখন একটু বেড়ে গেছি তো, ২৮ থেকে ৩৪ হয়ে গেছে কোমরের মাপ। নিজের ওজন বাড়া নিয়ে শ্রীময়ী যত না চিন্তিত তার চেয়ে বেশি উদ্বিগ্ন কাঞ্চন। শ্রীময়ীর কথায়, কাঞ্চন আমায় রোজ ওজন কমানোর জন্য মোটিভেট করেন। বলে করে ফেল শ্রীময়ী। অর্থাৎ উত্তরপাড়ার তৃণমূলের বিধায়ক তাঁর স্ত্রীকে ওজন কমানোর জন্য প্রাণপণে মোটিভেট করে যান, যদিও শ্রীময়ীর ওজন বৃদ্ধি নিয়ে সেরকম কোনও মাথাব্যথা নেই।

অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকেই কাঞ্চন ও শ্রীময়ীর আলাপ। সেই সময় কাঞ্চন বিবাহিত। শ্রীময়ী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেই উল্লেখ করেছিলেন যে দীর্ঘ ১২ বছর একে-অপরকে চেনেন তাঁরা। সেই সময় শ্রীময়ী বাবুসোনা সিরিয়ালে কাজ করছেন। ধারাবাহিকে কাজের সময়ই কাঞ্চনের সঙ্গে আলাপ হয় তাঁর। তখন তাঁদের সম্পর্কটা ছিল গুরু-শিষ্যের। কাঞ্চন মল্লিক তখন ইন্ডাস্ট্রির একজন স্টার। ২০২১ সাল যখন যুগলের প্রেমচর্চা চলছে শ্রময়ী বলেছিলেন, কাঞ্চন মল্লিকের থেকেই অভিনয় শিখেছেন। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, করোনা পরিস্থিতিতে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের পরকীয়ার সূত্রপাত। আর সেই খবরে সিলমোহর দিয়েছিলেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।

সেই সময় পিঙ্কি প্রকাশ্যে বলেছিলেন, কাঞ্চন বিধায়ক হওয়ার পর থেকেই খুল্লামখুল্লা প্রেম করছেন দুজনে। যদিও প্রেমিককে দাদা সম্বোধন করতেন শ্রীময়ী। সম্পর্কের গুঞ্জনও ফুৎকারে উড়িয়ে দিতেন তাঁরা। শোনা যায়, স্ত্রী আর সন্তানকে ছেড়ে আলাদাই থাকতে শুরু করেছিলেন কাঞ্চন। ২০২৪ সালের জানুয়ারিতে কাঞ্চন ও পিঙ্কির আইনি ডিভোর্সের পর পরই ২৭ বছরের বড় কাঞ্চনের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন শ্রীময়ী। এখন তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। দুজনেই এখন কেরিয়ার নিয়ে ভীষণভাবে ব্যস্ত।