Shreya Ghoshal: 'চিকনি চামেলি'-র মতো গানে 'বিরক্ত' শ্রেয়া, বড় সিদ্ধান্ত জানালেন

বছরের শুরুতেই অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন। অরিজিতের পর এবার শ্রেয়া ঘোষালও একটি বড় ঘোষণা করেছেন। যেখানে তিনি জানিয়েছেন যে একটি নির্দিষ্ট ধরনের গান তিনি আর গাইবেন না।

Advertisement
'চিকনি চামেলি'-র মতো গানে 'বিরক্ত' শ্রেয়া, বড় সিদ্ধান্ত জানালেনশ্রেয়া ঘোষালের বড় সিদ্ধান্ত
হাইলাইটস
  • অরিজিতের পর এবার শ্রেয়া ঘোষালও একটি বড় ঘোষণা করেছেন।

বছরের শুরুতেই অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন। অরিজিতের পর এবার শ্রেয়া ঘোষালও একটি বড় ঘোষণা করেছেন। যেখানে তিনি জানিয়েছেন যে একটি নির্দিষ্ট ধরনের গান তিনি আর গাইবেন না। গায়িকা জানিয়েছেন যে চিকনি চামেলি-র মতো গানের রেকর্ডিং তিনি আর করবেন না আর যে কারণে তাঁকে একাধিক কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। 

গায়িকার ঝুলিতে হিট গানের সংখ্যা নেহাত কম নয়। মেরে ঢোলনা থেকে চিকনি চামেলি, রোম্যান্টিক থেকে আইটেম গান। কিন্তু গায়িকার সিদ্ধান্ত অনুযায়ী, তিনি আর চিকনি চামেলির মতো গান গাইবেন না। প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফের কন্ঠে এবং নায়িকার শরীরী হিল্লোলে গানটি সুপার হিট হয়েছিল। শ্রেয়া ঘোষাল জানিয়েছেন যে তাঁর চিকনি চামেলি গানটি গেয়ে কোনও অস্বস্তি বোধ করেননি। কিন্তু এবার থেকে আরও সতর্ক হয়ে গান নির্বাচন করবেন তিনি। 

শ্রেয়া ঘোষাল জানিয়েছেন যে চিকনি চামেলি মুক্তি পাওয়ার পর, তিনি এমন ধরনের গান গাওয়ার প্রস্তাব পাচ্ছিলেন যার শব্দগুলি মহিলাদের অবজেক্টিফাই করা হয়েছে। সম্প্রতি এক পডকাস্টে এসে শ্রেয়া ঘোষাল এগুলো জানিয়েছেন। তিনি আরও বলেছেন, তাঁর এক গীতিকার বন্ধু গায়িকাকে এমন এক গানের প্রস্তাব দেন, যেখানে একটি লাইনে ছিল, আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও কিংবা আমাকে এভাবে ধর। শ্রেয়া জানিয়েছেন যে সেই গানের প্রস্তাব প্রত্যাখান করে গায়িকা জানিয়েছিলেন যে গানের লাইনগুলো মনে করলেই লজ্জা লাগছে। 

চিকনি চামেলি নিয়ে শ্রেয়া বলেন, এটা শুধুই মজার একটা গান নয়। এর মধ্যেশিল্পের ছোঁয়াও ছিল। তবে কিছুটা ‘সাজেস্টিভ’ও ছিল। সেই সময়ে অবশ্য আমি বুঝতাম না, আমি কী গাইছি। কিছু পঙ্‌ক্তির সঠিক অর্থ বোঝার মতো পরিণতি বোধও আমার ছিল না। তাই এখন তিনি সচেতন হয়েছেন। কারণ একটি গান সফল হলে মঞ্চেও তা গাইতে হবে। ‘আপত্তিকর’ কথা থাকলে শিশুদের সামনে সেই গান গাইতে অস্বস্তি হয় বলেও জানান গায়িকা। ট্রোলের প্রসঙ্গে শ্রেয়া বলেন, হ্যাঁ, আমি পারফর্ম করেছি। আমার গানটা পছন্দ। আমার মনে হয় এটা ভাল গান। কিন্তু এ ধরনের গান আমি আর রেকর্ড করব না। আমি লজ্জিত নই। এটা আমারই গান। এই গানের মালিক আমি। 

Advertisement

POST A COMMENT
Advertisement