Mamata Banerjee-Taapsee Pannu : 'ভীষণভাবে অনুপ্রাণিত', মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছুক তাপসী

বলিউডের স্পষ্ট বক্তা হিসাবেই পরিচিত তাপসী পান্নু। সিনেমার পর্দায় তিনি যেমন প্রতিবাদ করতে ওস্তাদ, বাস্তবেও ঠিক এমনই চরিত্র নায়িকার। সামাজিক, রাজনৈতিক কিংবা ইন্ডাস্ট্রিতে ঘটা কোনও ইস্যু নিয়ে নিজের স্পষ্ট বক্তব্য রাখতে কোনওদিন পিছুপা হননি তাপসী।

Advertisement
'ভীষণভাবে অনুপ্রাণিত', মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছুক তাপসীমমতার সঙ্গে সাক্ষাৎ করতে চান তাপসী
হাইলাইটস
  • বলিউডের স্পষ্ট বক্তা হিসাবেই পরিচিত তাপসী পান্নু।

বলিউডের স্পষ্ট বক্তা হিসাবেই পরিচিত তাপসী পান্নু। সিনেমার পর্দায় তিনি যেমন প্রতিবাদ করতে ওস্তাদ, বাস্তবেও ঠিক এমনই চরিত্র নায়িকার। সামাজিক, রাজনৈতিক কিংবা ইন্ডাস্ট্রিতে ঘটা কোনও ইস্যু নিয়ে নিজের স্পষ্ট বক্তব্য রাখতে কোনওদিন পিছুপা হননি তাপসী। সেই তাপসী এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ করলেন। সঙ্গে এও জানালেন যে বাংলার দিদি তাঁর অনুপ্রেরণা।

সম্প্রতি নিজের ছবি আস্সির প্রচারে কলকাতায় এসেছিলেন তাপসী। আর সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ইচ্ছের কথা প্রকাশ্যে আনলেন বলিউড নায়িকা। সিনেমার প্রচারের ফাঁকে সুযোগ পেলে কি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন? এই প্রশ্নের উত্তরে বেশ খানিকটা উচ্ছ্বসিত হয়ে তাপসী বলেন, 'অবশ্যই। কেন দেখা করব না? উনি ভীষণ দৃঢ়চেতা। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি নিজের ক্ষমতায় নিজের জায়গা তৈরি করেছেন। আমি সবসময় এমন মানুষদের দ্বারা অনুপ্রাণিত হই। কারণ আমরা সকলেই তো দিনের শেষে পুরুষতান্ত্রিক সমাজের অংশ। সে যে কোনও ক্ষেত্রেই হোক না কেন! তাই কেউ যদি এই পুরুষতন্ত্রে নিজস্ব ছাপ ফেলতে পারেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য আমি সবসময়ই মুখিয়ে থাকি।'

এর আগেও এই ছবির প্রচারে হিন্দি সংবাদমাধ্যমকে তাপসী জানিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসাবে তাঁর নরেন্দ্র মোদীকেই পছন্দ তাঁর। এরপরই অবশ্য নায়িকা সংযোজন করে বলেন, আমাকে তো এই দেশেই থাকতে হবে। তাপসীর এমন জবাব যেন ব্যাঙ্গাত্মক বলেই মনে হয়েছে অনেকের। এরপর দেশের দাপুটে নেত্রীদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, স্মৃতি ইরানি, মায়াবতী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে কাউকে বেছে নিতে বললে তিনি সুষমা স্বরাজের নামোল্লেখ করেন। এবার নারীকেন্দ্রিক সিনেমার প্রচারে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ করলেন বলিউড অভিনেত্রী।

পরিচালক অনুভব সিনহা, অভিনেত্রী তাপসী পান্নু এবং কানি কাসরুতি কলকাতায় আসেন এই ছবির প্রচারে। তাপসী পান্নুর অভিনয় দক্ষতা বরাবরই দর্শকদের কাছে প্রশংসিত। থাপ্পড় হোক কিংবা হাসিনা দিলরুবা অথবা ব্লার, দোবারা, সবেতেই তাঁর অভিনয় নজর কেড়েছে। ছবির নাম আস্সি, যার অর্থ ৮০। শিরোনাম ঘিরেই তৈরি হয়েছে কৌতূহল। গল্পের প্রেক্ষাপট ও সময়কাল নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। আগামী ২০ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি। 

Advertisement

POST A COMMENT
Advertisement