
স্বস্তিকা দত্তটেলিভিশনের পর্দায় বহু বছর পর ফিরেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁকে দেখা যাচ্ছে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকে। স্টার জলসায় সম্প্রসারিত এই ধারাবাহিক দর্শকদের মন জয় করেছে ইতিমধ্যেই। তবে সম্প্রতি স্বস্তিকার অভিনয় ট্রোলের মুখে। বিদ্যা ব্যানার্জি সিরিয়ালে নায়িকা নাকি প্রয়োজনের তুলনায় বেশি অভিনয় করে ফেলেছেন। সম্প্রতি এক ভ্লগার তাঁর পেজ থেকে স্বস্তিকার অভিনয় নিয়ে ট্রোল করতেই, অভিনেত্রী মিষ্টি কথায় জবাব দিলেন।
সম্প্রতি Bably866 ওরফে babulgum নামের একটি পেজ থেকে স্বস্তিকা দত্তকে ভীষণভাবে কটাক্ষ করা হয়। ওই পেজ থেকে স্বস্তিকার ধারাবাহিকের এক অংশ তুলে ধরে স্বস্তিকাকে ট্রোলড করে বলা হয় যে এই ওভার অ্যাক্টিংগুলো তাঁর মা বসে বসে দেখে। শুধু তাই নয়, স্বস্তিকার অভিনয়কে নিতান্তই পাতি বলে দাবি করেন সেই ভ্লগার। ভিডিওয় শুধুমাত্র স্বস্তিকার অভিনয় নিয়ে কটাক্ষ হয়েছে তা নয়, তিনি যেভাবে অভিনয় করেছেন সেই ভাবভঙ্গিকে নকল করেও দেখানো হয়েছে।
ইনফ্লুয়েন্সারদের কথা যাকে রোস্টিং বলা হয়। এই ভ্লগারের রোস্টিং ভিডিও চোখ এড়ায়নি পর্দার বিদ্যা ব্যানার্জি তথা স্বস্তিকা দত্তের। এমনিতে খুব একটা ট্রোলিংয়ের জবাব তিনি দেন না। তবে এক্ষেত্রে আর নিজেকে চুপ করিয়ে রাখতে পারলেন না। ওই ভিডিওর কমেন্টে এসে স্বস্তিকা বলেন, খুব ভালো লাগে আমার তোমার ভিডিওগুলো। আমি খুব একটা ভালো অভিনেত্রী নই তবে চেষ্টা করি কান্নাকাটি বা হাসাহাসির সিনগুলোকে জাস্টিফাই করার। যদি অতিরিক্ত মনে হয় চেষ্টা করব পরেরবার থেকে বিহেভ না করে অভিনয় করার। অনেক ধন্যবাদ এই ভিডিও তৈরি করার জন্য। কাকিমাকে অনেক প্রণাম।' স্বস্তিকার এই মন্তব্যকে সমর্থন করে অনেকেই ওই ভ্লগারের তুলোধনা করেছেন।

নেট দুনিয়ায় এই ভিডিও এখন বেশ ভাইরাল। এর আগেও স্বস্তিকা এই সিরিয়ালের এক দৃশ্যের জন্য ট্রোলড হয়েছিলেন। সেই সময়ও তিনি ফেসবুক লাইভে এসে কান ধরে ক্ষমা চান সকলের কাছে। ছোট পর্দার মধ্য দিয়ে প্রথম ধরা দিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। সেই পথেই নিজেকে গড়েছিলেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’–তে ‘গোপা’ চরিত্রে তিনি উপহার দিয়েছিলেন এক সহজ উপস্থিতি। আট বছর পর স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’তে মুখ্য চরিত্রে কামব্যাক করেছেন তিনি। আর কামব্যাক করেই নিজের অভিনয় দিয়ে প্রশংসা কুড়োচ্ছেন নায়িকা।