Subhashree Return Kolkata: 'আমি খুব বিধ্বস্ত', দুবাই থেকে ফিরেই রাজকে জড়িয়ে ধরলেন শুভশ্রী

গত শনিবার থেকে মধ্য প্রাচ্যের অশান্তির জেরে দুবাইতে আটকে পড়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিল ছেলে ইউভান। স্বাভাবিকভাবেই রাজ চক্রবর্তী সহ গোটা পরিবারের দুঃশ্চিন্তার শেষ ছিল না।

Advertisement
'আমি খুব বিধ্বস্ত', দুবাই থেকে ফিরেই রাজকে জড়িয়ে ধরলেন শুভশ্রীদুবাই থেকে ফিরলেন শুভশ্রী-ইউভান
হাইলাইটস
  • গত শনিবার থেকে মধ্য প্রাচ্যের অশান্তির জেরে দুবাইতে আটকে পড়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

গত শনিবার থেকে মধ্য প্রাচ্যের অশান্তির জেরে দুবাইতে আটকে পড়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিল ছেলে ইউভান। স্বাভাবিকভাবেই রাজ চক্রবর্তী সহ গোটা পরিবারের দুঃশ্চিন্তার শেষ ছিল না। অবশেষে শুক্রবার বিকেলে নিজের শহর কলকাতায় পা রাখলেন শুভশ্রী ও ইউভান। কলকাতা বিমানবন্দরে স্ত্রী-পুত্রকে নিতে হাজির হয়েছিলেন পরিচালক-স্বামী রাজ চক্রবর্তী। সঙ্গে কন্যা ইয়ালিনি। 

এদিন দুবাই থেকে প্রথমে মুম্বই ও পরে কলকাতার মাটিতে পা রাখেন সকলের প্রিয় শুভ। কালো টি-শার্ট ও ডেনিম, গলায় স্কার্ফ ও চোখে সানগ্লাস। বিমানবন্দরের বাইরে এসেই স্বামী ও মেয়েকে জড়িয়ে ধরেন শুভশ্রী। এতদিন পর মাকে দেখে ইয়ালিনির মুখে হাসি ধরে না। শুভশ্রীকে দেখেই বাবার কোল থেকে লাফিয়ে মায়ের কোলে চলে আসে শুভশ্রী-কন্যা। এদিন বিমানবন্দরের বাইরে এসে শুভশ্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সকলকে ধন্যবাদ জানান। 

টলিপাড়ার ব্যস্ততম নায়িকা বলেন, সকলকে ধন্যবাদ। সবার ভালবাসা, সকলের সমর্থন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে এবং আমার পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছে। ধন্যবাদ সকলকে। ওখানকার অভিজ্ঞতা ভাগ করতে পারব না এখনই। ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল এবং আমি এখন সত্যিই বিধ্বস্ত। সকলে ভাল থাকবেন। স্ত্রী-পুত্রকে সুস্থ অবস্থায় দেখে রাজেরও দুঃশ্চিন্তা কাটল। ছেলে ইউভানের পরীক্ষা শেষ হতেই শুভশ্রী কিছুদিনের জন্য দুবাই যাওয়ার প্ল্যান করেছিলেন। 

গত শনিবারই তিনি দুবাই পৌঁছান। আর তারপর থেকেই সেখানকার পরিস্থিতি ক্রমশঃ জটিল হয়ে ওঠে। শুভশ্রীরা যে হোটেলে উঠেছিলেন, তার আশেপাশে বোমা বিস্ফোরণ হয়েছে। তবে মা-ছেলে নিরাপদেই ছিলেন। কিন্তু যত ক্ষণ না তাঁদের মুখ দেখতে পেয়েছেন, তত ক্ষণ চিন্তায় ছটফট করেছেন দুই পরিবারের সদস্যরা। ইরান-ইজরায়েল যুদ্ধে বন্ধ ছিল আকাশপথও। যার ফলে কলকাতায় আসার বিমান বাতিল হয়ে যায়। তবে শুভশ্রী ও ইউভানের দেখভাল করেছেন রাজের বন্ধু-বান্ধব ও আত্মীয় পরিজনেরা,ি যাঁরা দুবাইতে থাকেন। ৫ মার্চ ফেরার কথা ছিল শুভশ্রী-ইউভানের। সেই যাত্রা পিছোয়। মুম্বই হয়ে শুক্রবার শহরে ফিরলেন তাঁর স্ত্রী-পুত্র।  

Advertisement

POST A COMMENT
Advertisement