Tollywood Gossip: হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ঠান্ডা লড়াই রাহুল-অনন্যার, হলটা কী?

ঘটনার সূত্রপাত ইউটিউবার সায়ক চক্রবর্তীর গোমাংস কাণ্ড দিয়ে। গত মাসেই সায়ক পার্কস্ট্রীটের এক রেস্তোরাঁয় গিয়ে দাবি করেছিলেন যে তাঁকে মাটনের পরিবর্তে গরুর মাংসের পদ পরিবেশন করা হয়েছে। যা নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। গ্রেফতার করা হয়েছিল রেস্তোরাঁর ওই কর্মীকেও।

Advertisement
হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ঠান্ডা লড়াই রাহুল-অনন্যার, হলটা কী?রাহুল-অনন্যার ঠান্ডা লড়াই
হাইলাইটস
  • ঘটনার সূত্রপাত ইউটিউবার সায়ক চক্রবর্তীর গোমাংস কাণ্ড দিয়ে।

দুজনেই ইন্ডাস্ট্রির চেনা মুখ। একজন অভিনয়ের পাশাপাশি ভ্লগিং করেন, আর একজন স্বনামধন্য অভিনেতা হওয়ার সঙ্গে পডকাস্ট পরিচালনা করেন। দুজনেই সোশ্যাল মিডিয়াকে মাধ্যম বানিয়ে উপার্জনের রাস্তা খুঁজে নিয়েছেন বেশ কিছু বছর হল। এবার সেই দুই অভিনেতা-অভিনেত্রীর মধ্যেই ঠান্ডা লড়াইয়ের সূত্পাত। কথা হচ্ছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অনন্যা গুহর। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এঁদের ঠান্ডা লড়াই দেখা গিয়েছে। কিন্তু হঠাৎ করে কী হল এঁদের মধ্যে?

ঘটনার সূত্রপাত ইউটিউবার সায়ক চক্রবর্তীর গোমাংস কাণ্ড দিয়ে। গত মাসেই সায়ক পার্কস্ট্রীটের এক রেস্তোরাঁয় গিয়ে দাবি করেছিলেন যে তাঁকে মাটনের পরিবর্তে গরুর মাংসের পদ পরিবেশন করা হয়েছে। যা নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। গ্রেফতার করা হয়েছিল রেস্তোরাঁর ওই কর্মীকেও। এমনকী সায়ক ধর্ম নিয়েও সোচ্চার হন। সেই ইউটিউবারের সঙ্গে ছিলেন অভিনেত্রী অনন্যা গুহ এবং সায়কের বন্ধু তথা অনন্যার হবু বর সুকান্ত। যদিও সায়কের এই ঘটনার দায় নিজের ওপর নিতে রাজি ছিলেন না অনন্যা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তা স্পষ্ট জানিয়েও দেন। তবে এই গোটা বিষয়টি নিয়ে প্রতিবাদে মুখর হয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। লেখালিখি থেকে ভিডিও সবটাই করেছিলেন তিনি। সায়ক সহ অনন্যাকেও তুলোধনা করেন অভিনেতা। এবার তারই পাল্টা জবাব দিলেন অনন্যা।  

মঙ্গলবার রাহুল তাঁর দামি কোম্পানির গাড়ি নিয়ে ফেসবুকে একটি ভিডিও করেন। যেখানে তিনি সেই খ্যাতনামা গাড়ি সংস্থার প্রতি ক্ষোভ উগরে দেন। রাহুলকে বলতে শোনা যায়, তাঁর গাড়িটির বয়স ৬ মাসও হয়নি, তার মধ্যে চারবার গাড়িটা বন্ধ হয়ে গিয়েছে এবং যতরকম সমাধান করার চেষ্টা করছেন অভিনেতা কিছুতেই কিছু হচ্ছে না। রাহুল এও জানিয়েছেন যে তাঁর গাড়ির ব্যাটারিও খারাপ। অভিনেতার কথায়, তিনি এই সংস্থারই অন্য গাড়ি ৭ বছর চালানোর পর নতুন গাড়িটি কেনেন। কিন্তু এরকমটা আশা করেননি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই অভিনেতার নাম না করে তাঁকে কটাক্ষ করলেন অনন্যা। 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

অভিনেত্রী তাঁর ফেসবুকে লেখেন, ফেসবুকে ভিডিও করা নিয়ে তো খুব সমস্যা ছিল, বলেছিলেন সঠিক জায়গায় অভিযোগ করুন। তা বলছি গাড়ি খারাপ হলে কি ফেসবুকটাকে সার্ভিস সেন্টার ভেবে ফেলেছেন? এই লেখার পর হাসির ইমোজিও জুড়েছেন অনন্যা। অভিনেত্রী কারোর নাম না নিলেও তিনি যে এটা রাহুলকেই নিশানা করে লিখেছেন, তা বুঝতে কারো অসুবিধা হয়নি। তবে অনন্যাকে পাল্টা দিতে ছাড়েননি রাহুল। তিনি সরাসরি অভিনেত্রীর নাম করেই কটাক্ষ করে লেখেন, অনন্যা এত ভীতু কেন তুমি?পোস্ট করার সাহস থাকলে নাম নিয়ে কর। আমি যখন বলছি গাড়ি ৬ মাসে ৪ বার খারাপ হয়েছে গাড়ি অবশ্যই সার্ভিস সেন্টার এ গেছে। কিন্তু নতুন গাড়ি এতবার সার্ভিস সেন্টার যাবে কেন আর মানুষ ঠেলবেই বা কেন? আসলে কি জানো অনন্যা আমি কিয়া কোম্পানির নামে ভিডিও করেছি। কোটি টাকার কোম্পানি কোনও গরিবকে ধর্ম জিজ্ঞেস করে শুয়োর খাওয়াতে চাইনি। আমি ৯০টা ছবি করেছি ডার্লিং,খাটে বসে বিরিয়ানি খাওয়ার ভিডিও বানাইনি। কাজেই, তফাৎ ছিল আছে থাকবে।

এখানেই শেষ হয়নি। রাহুল-অনন্যার ঠান্ডা লড়াই চলে কমেন্ট বক্সেও। যেখানে অনন্যা তাঁর ও রাহুলের চ্যাটের স্ক্রিনশট দিয়ে লিখেছেন, আগে কথা শুনলে আমার মতো ফেসবুকে এসে ভিডিও বানাতে হত না। না, মানে আপনি ৯০ খানা সিনেমা করেছেন, আপনাকে সবাই সিনেমা হলে দেখবে, আবার ফেসবুকে কেন? পাল্টা রাহুলও লেখেন, আমাকে সবাই সব জায়গায় দেখবে। হল,টিভি, ott, ফেসবুক। তুমি ঠিক করতে পারো না তাই না? গরিবকে শুয়োর খাওয়াও কাজে দেবে। চুপ থাকেননি অনন্যা। তিনি লেখেন, ডক্টর জানিয়েছেন আপনি কতদিনে ঠিক হবেন? ভাল থাকুন। 
 

POST A COMMENT
Advertisement