Govinda Neelam Gossips: নীলমের সঙ্গে প্রেম ছিল গোবিন্দার! স্ত্রী সুনিতার সঙ্গে দূরত্বের কারণ কি এটাই?

Bollywood Gossips: অভিনেতার স্ত্রী সুনীতা বারবার অভিযোগ করেছিলেন, যে গোবিন্দার বিবাহ ববহির্ভূত সম্পর্ক ছিল। অভিনেতা যদিও এই অভিযোগগুলি অস্বীকার করেছেন।

Advertisement
নীলমের সঙ্গে প্রেম ছিল গোবিন্দার! স্ত্রী সুনিতার সঙ্গে দূরত্বের কারণ কি এটাই? নীলম, গোবিন্দা

নব্বইয়ের দশকে হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম বড় সুপারস্টার ছিলেন গোবিন্দা। বক্স অফিসে ধারাবাহিকভাবে হিট ছবি উপহার দিয়েছিলেন। গত বছর থেকে বারবার চর্চায় আসে তাঁর ব্যক্তিগত জীবন। অভিনেতার স্ত্রী সুনীতা বারবার অভিযোগ করেছিলেন, যে গোবিন্দার বিবাহ ববহির্ভূত সম্পর্ক ছিল। অভিনেতা যদিও এই অভিযোগগুলি অস্বীকার করেছেন। অভিনেত্রী নীলম কোঠারির সঙ্গে গোবিন্দা প্রেমের গুজব রয়েছে। সম্প্রতি, এবিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা।

নীলমের সঙ্গে গোবিন্দার সম্পর্ক

গোবিন্দাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি নীলমকে ভালোবাসেন কিনা। সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "দেখুন, আমরা সকলেই গ্রামের তরুণ-তরুণীরা ফর্সা চামড়ার মহিলাদের প্রতি আকৃষ্ট হই। এই বিপরীত আকর্ষণের ঘটনাটি ঘটে। নীলম ছিল একেবারে অন্যরকম এবং খুব সুন্দরী মেয়ে। দেখতে পুতুলের মতো।"

গোবিন্দা আরও বলেন যে নীলমের পুতুলের মতো ব্যক্তিত্ব ছিল।, তাঁর কথায় আমি ওঁর ছবি দেখার পর বাঁশি বাজাতাম। সেই সময়, আমি সবসময় ভাবতাম যে আমি ওঁর সঙ্গে কাজ করব। যখন ও আমার নায়িকা হল, আমি সত্যিই বিশ্বাস করতে পারছিলাম না।" 

অভিনেতা, নীলমকে তাঁর কেরিয়ারের জন্য 'লাকি' বলে অভিহিত করেছেন। তিনি স্পষ্টভাবে বলেননি যে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল কিনা। তবে ইঙ্গিত দিয়েছেন যে,  নীলমের প্রতি তাঁর অনুভূতি আছে। তিনি হেসে বলেন যে তখনকার প্রেম এখনকার মতো ছিল না। "আমরা আগে ঝগড়া করতাম...।" তিনি আরও বলেন যে, "সেই যুগে প্রেম মানে শুধুমাত্র একে অপরের দিকে তাকানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমরা কী দুর্দান্ত সব কাজ করেছি। প্রতিটি ছবি দেখুন... গানগুলি সুপারহিট, ছবিগুলি হিট।" 

১৯৯০ সালে স্টারডাস্ট ম্যাগাজিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে গোবিন্দা স্বীকার করেছিলেন যে তিনি নীলমকে ভালোবাসেন এবং সুনিতার সঙ্গে তাঁর বাগদান ভেঙেছেন। গোবিন্দা নীলমকে বিয়ে করতে চেয়েছিলেন এবং মনে করেছিলেন যে এতে কোনও সমস্যা নেই। বিচ্ছেদের পাঁচ দিন পর, সুনিতা ফোন করে গোবিন্দার সঙ্গে সব মিটমাট করার চেষ্টা করেছিলেন। সুনিতা যদি ফোন না করতেন, তাহলে তিনি হয়তো নীলমকে বিয়ে করতেন। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement