Arijit Singh Aamir Khan: অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে মাটিতে পাত পেড়ে খেলেন অমির, VIRAL VIDEO

গত মাসেই অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন যে তিনি প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন। কোনও নতুন প্রজেক্টের জন্য তিনি আর গান গাইবেন না। তবে অরিজিৎ পুরোপুরি গান থেকে নিজের সম্পর্ক ছিন্ন করেননি। গায়কের এই খবর সামনে আসার পর থেকেই হইচই পড়ে যায় সঙ্গীত মহলে। অরিজিতের প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা হওয়ার পরই সুপারস্টার আমির খান জিয়াগঞ্জে গায়কের বাড়িতে হাজির হন।

Advertisement
অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে মাটিতে পাত পেড়ে খেলেন অমির, VIRAL VIDEO অরিজিৎ সিংয়ের বাড়িতে আমির খান
হাইলাইটস
  • গত মাসেই অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন যে তিনি প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন।

গত মাসেই অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন যে তিনি প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন। কোনও নতুন প্রজেক্টের জন্য তিনি আর গান গাইবেন না। তবে অরিজিৎ পুরোপুরি গান থেকে নিজের সম্পর্ক ছিন্ন করেননি। গায়কের এই খবর সামনে আসার পর থেকেই হইচই পড়ে যায় সঙ্গীত মহলে। অরিজিতের প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা হওয়ার পরই সুপারস্টার আমির খান জিয়াগঞ্জে গায়কের বাড়িতে হাজির হন। সোমবার হঠাৎ করেই অরিজিতের গান রেকর্ডিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, সকলের মনে প্রশ্ন একটাই, তাহলে কি ফের প্লেব্যাকে ফিরছেন গায়ক?

প্লেব্যাক ছাড়ার পরই অরিজিতের বাড়িতে আচমকা আমির খান কেন আসেন, তা নিয়ে কৌতুহলের সীমা ছিল না। অনেকেই ভেবেছিলেন হয়তো আমির গায়ককে প্লেব্যাক না ছাড়ার জন্য অনুরোধ করতে গিয়েছেন। বলিউড অভিনেতা অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে চারদিন ছিলেন। কিন্তু এর পিছনে কী কারণ রয়েছে, তা অনেকেই জানতেন না। আমির খান আসলে তাঁর ছেলে জুনায়েদ নতুন সিনেমা এক দিন-এর টাইটেল ট্র্যাক গাওয়ানোর জন্য অরিজিতের কাছে গিয়েছিলেন।

 

ইউটিউবে অরিজিৎ-আমিরের সাক্ষাতের ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে অরিজিৎকে গাইতে শোনা যাচ্ছে এক দিন-এর টাইটেল ট্র্যাক। ভিডিওর শুরুতে আমির গায়ককে তাঁর প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কারণ জিজ্ঞাসা করেন। আমির জিজ্ঞাসা করেন যে তাহলে কি তিনি আর বলিউডে গান গাইবেন না? অরিজিৎ এই প্রশ্নের উত্তরে চুপ থাকেন। এরপর আমির অরিজিৎকে বলেন যে যদি গায়ক প্লেব্যাক বন্ধ করে দেয়, তাহলে তাদের সকলের বিরাট ক্ষতি হবে। সবাই হেসে ওঠে। ভিডিওতে এও দেখানো হয়েছে, আমির ও তাঁর টিম এবং সঙ্গীত পরিচালক অরিজিতের বাড়িতে পৌঁছান। যেখানে তাঁরা গায়কের পরিবারের সঙ্গে দেখা করেন। 

আমির ও তাঁর টিম অরিজিতের বাড়ির স্টুডিওতে গানটি রেকর্ড করেন। গায়কের বাড়িতে রান্না হওয়া খাবার খান এবং অরিজিতের সঙ্গে দাবা খেলেন। আমির এবং অরিজিতকে মুর্শিদাবাদের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যায়। অরিজিতের বাড়ির ছাদে আমিরের ঘুড়ি ওড়ানোর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, এটিও রয়েছে এই ভিডিওতে। নিজের হাতে আমিরকে খাবার পরিবেশনও করেন অরিজিৎ। ভক্তরা অরিজিত সিংয়ের অন্যান্য গানের মতোই এই গানটিও পছন্দ করেছেন।

Advertisement

প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিতের প্রথমবার সিনেমায় গান গাওয়া তাঁর শ্রোতাদের আবেগের মুহূর্ত তৈরি করেছে। যদিও এই সিনেমাতে গান গাওয়ার প্রতিশ্রুতি অরিজিৎ আগেই দিয়েছিলেন আমির খানকে। হয়তো এটাই তাঁর শেষ সিনেমার গান। এরপর তিনি আবার প্লেব্যাকে ফিরবেন কিনা, তা সময়ই বলবে।

POST A COMMENT
Advertisement