Advertisement
মনোরঞ্জন

Amitabh Bachchan: অমিতাভও কি গ্যাংস্টারদের টার্গেটে? হঠাত্‍ কাচের মধ্যে Big B, যে ছবিগুলি VIRAL

অমিতাভের বাড়ি বোমা মেরে ওড়ানোর হুমকি
  • 1/10

সম্প্রতি টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চলেছে। টার্গেটে আমির খান, ইমরান হাসমি, সলমন খানের মতো তারকারাও আছেন বলে জানা যাচ্ছে। এ হেন পরিস্থিতিতে বলিউডের মেগাস্টার তথা ভারতীয় সিনেমার মুখ অমিতাভ বচ্চনের নিরাপত্তায় বিরাট বদল দেখা গেল। কয়েকদিন আগে অমিতাভের বাড়ি জলসা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছিল।
 

গত রবিবার অমিতাভকে দেখা গেল বুলেটপ্রুফ কাচের ঘেরাটপে
  • 2/10

প্রতি রবিবারই অমিতাভ বচ্চন তাঁর ভক্তদের দেখা দেন। মুম্বইয়ে অমিতাভের বাড়ির নাম জলসা। সেই ১৯৮২ সাল থেকে নিয়ম করে জলসা-র গেটের বাইরে অমিতাভের ভক্তদের ভিড় থাকে ভোর থেকে। অমিতাভ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বেরিয়ে ভক্তদের নমস্কার করেন, হাত নাড়েন।
 

অতীতে কখনও দেখা যায়নি
  • 3/10

কিন্তু গত ২৫ অক্টোবর অন্যরকম একটি দৃশ্য দেখা গেল। যা অতীতে কখনও দেখা যায়নি। অমিতাভ বচ্চনকে দেখা গেল কাচের ঘেরাটোপে। ঠিক যেমন ডোনাল্ড ট্রাম্প কিংবা নরেন্দ্র মোদী যখন ভাষণ দেন, চারদিক বুলেটপ্রুফ কাচে ঘেরা থাকে। তবে অমিতাভকে ঘিরে থাকা কাচ বুলেটপ্রুফ কিনা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

Advertisement
বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে অমিতাভ
  • 4/10

অনুরাগীদের উদ্দেশে হাতজোড় করে নমস্কার জানান এবং হাত নাড়েন অভিনেতা। কিন্তু এ দিন তিনি ছিলেন বুলেটপ্রুফ কাচের সুরক্ষিত ঘেরাটোপের ভিতরে। পুরো সময় তাঁর পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। নিরাপত্তারক্ষীরাও গোটা পরিস্থিতির উপর নজর রাখছিলেন।

বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে অমিতাভ
  • 5/10

এই ব্যতিক্রমী ব্যবস্থার ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিশেষ করে অমিতাভের সামনে থাকা কাচ নজর কেড়েছে নেটিজেনদের।

বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে অমিতাভ
  • 6/10

অমিতাভের বাড়ি ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকির পরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। মুম্বই পুলিশের কাছে একটি ইমেল আসে, যেখানে অমিতাভের বাংলোতে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। 
 

বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে অমিতাভ
  • 7/10

ওই ইমেলটি বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের একটি স্কুলে পাঠানো হয়েছিল বলেও খবর। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পাশাপাশি অভিনেতার বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। 
 

Advertisement
বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে অমিতাভ
  • 8/10

অভিনেতা টাইগার শ্রফের উপর সাম্প্রতিক হামলার ঘটনাও বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
 

কাজের ব্যস্ততায় কোনও বিরাম নেই অমিতাভের
  • 9/10

তবে নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতার মধ্যেও কাজের ব্যস্ততায় কোনও বিরাম নেই অমিতাভের। বর্তমানে তিনি কুইজ-ভিত্তিক রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সঞ্চালনা করছেন। বড় পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছে ২০২৪ সালের তামিল ছবি ‘ভেট্টাইয়ান’-এ। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
 

বুলেটপ্রুফের মধ্যে অমিতাভ
  • 10/10

দীর্ঘদিন ধরেই প্রতি রবিবার ‘জলসা’র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করা অমিতাভের এক বিশেষ রীতি। সেই পরম্পরা এ বারও বজায় রইল। শুধু অনুরাগীদের সঙ্গে তাঁর দূরত্ব বাড়াল বাড়তি নিরাপত্তার বেষ্টনী।
 

Advertisement