
কথিত আছে, উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপ্রতিমার মুখ মহানায়কের স্ত্রীর আদলে বানানো। সেই রীতি আজও মেনে চলা হয়।

এদিন উত্তমকুমারের বাড়ির পুজোয় এক ঝুড়ি ফুল এবং মিষ্টি নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এসেই দেবীর দর্শন করে ভক্তিভরে প্রণাম করেন তিনি। পরেন হোমের টিকাও। কথা বলেন বাড়ির সকলের সঙ্গে।

প্রত্যেক বছরই এই পুজোতে আসেন কোয়েল মল্লিক। এই বছর মাকে নিয়ে এসেছিলেন তিনি। গোলাপি রঙের শাড়িতে স্নিগ্ধ লাগছিল বিজেপি সাংসদকে।

উত্তমকুমারের বাড়ির পুজোতে এসেছিলেন টেলিপাড়ার চর্চিত জুটি সাহেব ও সুস্মিতা। ছবি তুললেন মহানায়কের নাতি গৌরবের সঙ্গে।

বাড়ির পুজোয় একফ্রেমে উত্তমকুমার ও তরুণ কুমারের দুই নাতি গৌরব ও সৌরভ, সঙ্গে নাতবউ ত্বরিতা ও দেবলীনা।

নিজের বাড়ির পুজো সামলে উত্তমকুমারের বাড়ির পুজোতে এলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

মহানায়কের ভবানীপুরের বাড়িতে লক্ষ্মীপুজোয় এসেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে বিবৃতি।

শুধু টলিউড নয়, একাধিক টেলিভিশন তারকাদেরও এই পুজোতে অংশ নিতে দেখা যায়। বহু বছর ধরেই ইন্ডাস্ট্রির কাছে এই পুজো ভীষণভাবে স্পেশাল।

উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপুজোয় এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

বাড়ির পুজোয় দুই নাতবউ। সেজেছেন সুন্দর শাড়িতে। দেবলীনা ও ত্বরিতার লক্ষ্মীপুজোর লুকস ছিল অসাধারণ।

পরিবারের সকলে মিলে পুজোর পর তুললেন ছবি। আবার অপেক্ষা আগামী বছরের লক্ষ্মীপুজোর। ছবিঃ সংগৃহীত