রাজনীতিতে প্রতিশ্রুতি নতুন কিছু নয়। নির্বাচনের মঞ্চে উন্নয়ন, কর্মসংস্থান, দুর্নীতি দমন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ—এসব শব্দ বহুবার উচ্চারিত হয়েছে। কিন্তু ইতিহাস বলছে, নাগরিকেরা শেষ পর্যন্ত নেতাদের বিচার করেন তাঁদের জীবনযাপন, ক্ষমতার ব্যবহার এবং আচরণগত সততার ভিত্তিতে। শপথ গ্রহণের দিনেই যদি কোনও প্রধানমন্ত্রী নিজ দলের মন্ত্রীদের উদ্দেশে বলেন, “সরকারি টাকায় এদকম বিলাসিতা চলবে না,” তবে তা নিছক একটি প্রশাসনিক নির্দেশ নয়; এটি শাসনধারার দর্শনগত অবস্থানও প্রকাশ করে।
Tarique Rahman on Political promises after elected as new PM of Bangladesh