Tarique Rahman: 'উচ্চমাধ্যমিক পাশ ইঞ্জিনিয়ার', বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কেন হাসিঠাট্টা?

বাংলাদেশে নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ার পর সরকার গঠনও করে ফেলেছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তবে তাঁকে বিরোধী দল জামাত বা এনসিপি নতুন নাম দিয়েছে। তা হল 'ইঞ্জিনিয়র'।

Advertisement
'উচ্চমাধ্যমিক পাশ ইঞ্জিনিয়ার', বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কেন হাসিঠাট্টা?ছবি সোজন্য : ফেসবুক
হাইলাইটস
  • বাংলাদেশে নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ার পর সরকার গঠনও করে ফেলেছে বিএনপি
  • প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান
  • তবে তাঁকে বিরোধী দল জামাত বা এনসিপি নতুন নাম দিয়েছে

বাংলাদেশে নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ার পর সরকার গঠনও করে ফেলেছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তবে তাঁকে বিরোধী দল জামাত বা এনসিপি নতুন নাম দিয়েছে। তা হল 'ইঞ্জিনিয়র'। বিষয়টি এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, এখন সোশ্যাল মিডিয়ায় মিম বানানো হচ্ছে নব নির্বাচিত প্রধানমন্ত্রীকে নিয়ে। সবাই বলতে শুরু করেছে ' তারেক ইঞ্জিনিয়র'। আর তা দেখেশুনে রেগে কাঁই বিএনপি সমর্থকরা। তাদের অভিযোগ, জামাত বা এনসিপি ভোটের ফলাফলে না পেরে এখন 'ইঞ্জিনিয়র' বলছে প্রধানমন্ত্রীকে। যা অপমানের সামিল। 

তারেক রহমানকে প্রথমবার ইঞ্জিনিয়র বলেছিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনিই আবার বিএনপির আর এক শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাসকে 'চাঁদাবাজ' বলে তোপ দেগেছিলেন। ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর এনসিপি ও জামাতের নেতাদের একটা বড় অংশ এখন প্রকাশ্যেই তারেকের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনেছিলেন। আর সেই কারণেই 'ভোট চুরির ইঞ্জিনিয়র' বলে মিম পোস্ট করা হচ্ছে। যা নিয়ে সরগরম বাংলাদেশের রাজনীতি। 

এনসিপি ও জামাতের কর্মী-সমর্থকরা তারেক বিরোধী প্রচার চালানোর জন্য সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেছে। তাঁর এআই ছবি ব্যবহার করা হচ্ছে বিভিন্ন পোস্টে। কোনওটাই তারেকের মাথায় পরানো হেলমেট, কোনওটাই তিনি ইঞ্জনিয়রদের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন। এমনকী জয়ের পরও তারেককে 'ইঞ্জিনিয়রকে জয়ের জন্য শুভেচ্ছা'-এমন কটাক্ষও করা হয়েছিল। 

তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট

যেমন, আমির হুসেন রবিন নামে একজন ফেসবুক ব্যবহারকারী পোস্ট করেছেন, তারেক লন্ডন থেকে একজন ইঞ্জিনিয়র হিসেবে ফিরে এসেছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, তারেক ভোট চুরির কৌশল আমদানি করে বিদেশ থেকে ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন।  

সংবাদমাধ্যম দ্য টেলি স্টারের মতে, তারেক নির্বাচনী হলফনামায় জানিয়েছেন, তিনি উচ্চমাধ্যমিক পাশ। তাই সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়েও অনেকে ব্যঙ্গ করছেন। একজন ইউজার তারেকের হেলমেট পরা একটি এআই ছবি পোস্ট করেছেন ক্যাপশন দিয়েছেন, 'দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড, দ্য ইঞ্জিনিয়ার।' 

Advertisement

কেন এত মিম বানানো হচ্ছে তারেককে নিয়ে? রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, তারেক রহমান মুখে বললেও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়নি বলে অনেকের দাবি। তাঁরা বিশ্বাস করেন, জামাতকে হারাতে নির্বাচনে কারচুপি করেছেন খালেদাপুত্র। সেই কারণে এমন সব কটাক্ষ করা হচ্ছে। 

গত ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক তারেক রহমানকে জিজ্ঞাসা করেছিলেন, ২০০ টিরও বেশি আসনে জয়ের জন্য তিনি কি কোনও ধরণের কারচুপির আশ্রয় নিয়েছেন? তারেক তখন জানান, তিনি আশ্রয় নিয়েছিলেন ইঞ্জনিয়রিংয়ের। তবে সেটা মানুষের মন জয় করার। সেটাতে বিএনপি সফল হয়েছে। 

তারেক একথা বললেও তাতে ডাল গলছে না। এনসিপি নেতা আসিফ মাহমুদ জানান, ১১ দলীয় জোটের শীর্ষ প্রার্থীদের পরাজিত করার জন্য ফলাফল কারচুপি করা হয়েছে। তারেক নিজেই তা করেছেন। ঢাকা-১৩, ঢাকা-১৫, ঢাকা-১৭, ঢাকা-১৯ এবং ঢাকা-১১ আসনে কারচুপি তিনি ধরে ফেলেছেন। 

জামাতের সহকারি সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের মতে আবার, ভোটে নির্বাচন কমিশনের সঙ্গেও কারচুপি করেছে তারেক। যদিও বিএনপি নেতারা তার জবাব দিতেও ছাড়ছে না। তাদের পাল্টা অভিযোগ, সন্ত্রাস ও মিথ্যা প্রচার করে জামাত ক্ষমতায় আসতে চেয়েছিল। না পেরে তারা এখন বাংলাদেশে ফের অশান্তি দানা বাঁধানোর চেষ্টা করছে। 

POST A COMMENT
Advertisement