Bangladesh Ram Navami: বাংলাদেশেও মহা ধুমধামে রামনবমী পালন, সরকারি ছুটির দাবিতে রাস্তায় হিন্দুরা

Ram Navami Dhaka: বাংলাদেশে রামনবমী পালন। হিন্দু সংগঠনের উদ্যোগে জমকালো শোভাযাত্রা বের হল ঢাকায়। রামনবমীর দিন সরকারি ছুটি ঘোষণারও দাবি তুলল হিন্দু সংগঠন।

Advertisement
বাংলাদেশেও মহা ধুমধামে রামনবমী পালন, সরকারি ছুটির দাবিতে রাস্তায় হিন্দুরারামনবমীর দিন সরকারি ছুটি ঘোষণারও দাবি তুলল হিন্দু সংগঠন।
হাইলাইটস
  • বাংলাদেশে রামনবমী পালন। 
  •  হিন্দু সংগঠনের উদ্যোগে জমকালো শোভাযাত্রা বের হল ঢাকায়।
  • রামনবমীর দিন সরকারি ছুটি ঘোষণারও দাবি তুলল হিন্দু সংগঠন।

Ram Navami Dhaka: বাংলাদেশে রামনবমী পালন। হিন্দু সংগঠনের উদ্যোগে জমকালো শোভাযাত্রা বের হল ঢাকায়। রামনবমীর দিন সরকারি ছুটি ঘোষণারও দাবি তুলল হিন্দু সংগঠন। বাংলাদেশের বিভিন্ন জেলাতেও একই দিনে ধর্মীয় অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয় বলে জানা গিয়েছে।

সংগঠনের নাম বাংলাদেশ ন্যাশানাল হিন্দু মহাজোট(Bangladesh National Hindu Mahajot)। সেই সংগঠনের উদ্যোগেই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শুরুর আগে পুজো, যজ্ঞ ও আরতি হয়। এরপর ঢাকার শ্রী সীতানাথ মন্দির(Sri Sri Sitanath Temple) থেকে শোভাযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে দয়াগঞ্জ শিব মন্দির(Dayaganj Sri Sri Shiva Temple) হয়ে ফের রাম-সীতা মন্দিরেই শোভাযাত্রা শেষ হয়। হিন্দুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, আইনজীবী দীনবন্ধু রায়(Dinbandhu Roy)। তিনি বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানান, রাম নবমীর দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হোক। তাঁর বক্তব্য, 'হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব রাম নবমী। এই দিনে সরকারি ছুটি থাকলে উৎসব আরও যথাযথ ভাবে পালন করা সম্ভব হবে।'

একই দাবি তোলেন সংগঠনের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রামাণিক(Gobinda Chandra Pramanik)। তাঁর কথায়, শুধু রাম নবমী নয়, হিন্দুদের অন্যান্য গুরুত্বপূর্ণ উৎসবের দিনেও সরকারি ছুটি ঘোষণা করা উচিত। ধর্মীয় স্বাধীনতা ও সমানাধিকারের দাবি তোলেন।

শুধু ঢাকাতেই নয়, বাংলাদেশের বিভিন্ন জেলাতেও এই উপলক্ষে কর্মসূচি নেওয়া হয়। চট্টগ্রাম, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ এবং পাবনা; এই সব জায়গাতেও একই ধরনের শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলে রাম নবমী ঘিরে গোটা দেশেই উৎসবের আবহ তৈরি হয়।

উল্লেখযোগ্য, গোবিন্দ চন্দ্র প্রামাণিক সম্প্রতি রাজনৈতিক বিতর্কেও জড়িয়েছিলেন। তাঁর দাবি, বাংলাদেশের নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিল। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। তিনি বর্তমানে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে হিন্দুদের অধিকার রক্ষার বিষয়ে কাজ করছেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement