Mainul Ahsan Noble: আবার লক-আপে নোবেল, এবারও তরুণীকে ঘরে আটকে যৌন হেনস্থার অভিযোগ

ফের খবরের শিরোনামে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। যিনি নোবেল হিসাবেই পরিচিত। জি বাংলার সারেগামাপা রিয়্যালিটি শো-এর মঞ্চ তাঁকে পরিচিতি দিয়েছিল। কিন্তু নোবেলের পরিচয় তাঁর একাধিক বিতর্কিত বিষয়ের মধ্য দিয়েই।

Advertisement
আবার লক-আপে নোবেল, এবারও তরুণীকে ঘরে আটকে যৌন হেনস্থার অভিযোগগায়ক নোবেল গ্রেফতার
হাইলাইটস
  • ফের খবরের শিরোনামে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল।

ফের খবরের শিরোনামে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। যিনি নোবেল হিসাবেই পরিচিত। জি বাংলার সারেগামাপা রিয়্যালিটি শো-এর মঞ্চ তাঁকে পরিচিতি দিয়েছিল। কিন্তু নোবেলের পরিচয় তাঁর একাধিক বিতর্কিত বিষয়ের মধ্য দিয়েই। কখনও অশালীন আচরণ, কখনও মঞ্চে নেশাগ্রস্ত হয়ে চলে আসা আবার কখনও নারী ঘটিত ঘটনায় বারবার নাম জড়িয়েছেন নোবেলের। কিছুদিন আগেই এক তরুণীকে আটকে মারধর করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন গায়ক। সেই রেশ কাটতে না কাটতেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন তিনি। এবার নোবেলের বিরুদ্ধে এক তরুণীকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা করা অভিযোগ উঠল। সেই অভিযোগে আবারও গ্রেফতার হয়েছেন বাংলাদেশি গায়ক। 

কী অভিযোগ উঠেছে?
একাধিক বাংলাদেশের সংবাদপত্র অনুযায়ী, ওই তরুণীর অভিযোগ যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে আটকে রেখে যৌন হেনস্তা ও তাঁর আপত্তিকর ছবি, ভিডিও তৈরির চেষ্টা করা হয়। সেই অভিযোগে গ্রেফতার হন নোবেল। পুলিশ সূত্রে খবর, ২৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটা নাগাদ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে আটক করা হয়। আদালতের জারি করা পরোয়ানা কার্যকর করতেই এই অভিযান চালানো হয়েছে। যদিও এই ঘটনা ঘটে গত বছর। 

গত বছরের ঘটনা
জানা গিয়েছে, গত বছরের ১৩ অগাস্ট নোবেলের বিরুদ্ধে এই অভিযোগ করেন তরুণী। সেই মামলাটিতে সোমবার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডেমরা থানার পুলিশ। ওই থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন এমনই জানিয়েছেন। অভিযোগকারিণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে গায়ক নিজের স্টুডিওতে ডেকে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখে। সেই সময় তাকে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করতে চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। চলতি বছরের ২ ফেব্রুয়ারি তদন্তকারী অফিসার আদালতে রিপোর্ট জমা দেন। রিপোর্টের ভিত্তিতেই নোবেলসহ আরও তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

নোবেলকে ঘিরে নানান বিতর্ক
প্রসঙ্গত, নানান সময়ে নোবেল একাধিক বিতর্কে জড়িয়ে চর্চিত হয়েছেন। মাদকাসক্ত থেকে নারীকেন্দ্রিক ঘটনাতেই বেশি জড়িয়েছেন তিনি। পরপর তিনবার লুকিয়ে বিয়ে করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আবার তৃতীয় স্ত্রীকে অত্যাচারের অভিযোগও উঠেছিল। অভিযোগ, তৃতীয় স্ত্রীকে তিনবেলা মারধর করতেন খ্যাতনামা গায়ক। আর যার জন্যই তাঁকে জেলে যেতে হয়েছিল। রবীন্দ্রনাথ থেকে নরেন্দ্র মোদীকে অপমান করেও বিতর্কের সৃষ্টি করেছিলেন গায়ক। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আদালতের নির্দেশ পাওয়ার পরই অভিযানে নামে দল। প্রধান অভিযুক্ত হিসেবে নোবেলকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে আদালতে পেশ করার প্রক্রিয়া চলছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement