'ইলিশ মাছ নিয়ে আসুন। আমি বেছে খাইয়ে দিচ্ছি আপনাকে'। তৃণমূলের মাছ-মাংস খেতে না দেওয়ার দাবি নিয়ে বললেন স্মৃতি ইরানি। তাঁর কথায়,'বাংলায় আসল ইস্যুটা হল, এখানে মাছের উৎপাদন কমেছে'।