মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ও বিপজ্জনক ভূমিকম্পটি ঘটে গিয়েছে এবং তার আফটারশক বা কম্পন এখন কাঁপিয়ে দিচ্ছে ওয়াশিংটন থেকে শুরু করে প্যারিস, রোম কিংবা বার্লিনের ক্ষমতার অলিন্দকে। আন্তর্জাতিক সম্পর্কের সমস্ত চেনা ছক ও কূটনৈতিক সৌজন্যকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরান থেকে সরাসরি এমন এক হুঁশিয়ারি এসেছে, যা বিশ্ব রাজনীতিকে এক চরম ও নজিরবিহীন সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। বন্ধ দরজার ওপারের আলোচনা কিংবা প্রচ্ছন্ন হুমকি নয়, এবার একেবারে প্রকাশ্য দেওয়ালে লিখে দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনেতাদের নাম। আর এই নামের তালিকা কোনো সাধারণ তালিকা নয়, এটি হলো এক আক্ষরিক ‘হিট লিস্ট’ বা মৃত্যুদণ্ডের পরোয়ানা।
The biggest and most dangerous geopolitical change in the middle east