Advertisement

US Iran War: হন্যে হয়ে খুঁজছে CIA ও Mossad! কোথায় লুকিয়ে Trump খতমের প্ল্যান করছে জীবিত Khamenei?

বিশ্ব রাজনীতির অন্যতম রহস্যময় চরিত্র হয়ে উঠেছেন ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। গত 5 মাস ধরে তাঁকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক জল্পনা, গুঞ্জন এবং রহস্য। কখনও শোনা গিয়েছে তিনি ইরানের কোনও অতি গোপন নিরাপদ আস্তানায় আত্মগোপন করে রয়েছেন। আবার কখনও দাবি উঠেছে, তাঁকে নিরাপদে অন্য কোনও দেশে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এতদিন পরেও তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দুই গোয়েন্দা সংস্থা—আমেরিকার সিআইএ এবং ইজরায়েলের মোসাদ—মোজতবা খামেনেইর অবস্থান জানতে ব্যাপক তৎপরতা শুরু করেছে। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও এখনও পর্যন্ত তাঁর কোনও হদিশ মেলেনি।

Mojtaba Khamenei the mysterious supreme leader of Iran

Advertisement