ফের আগুন জ্বলল মধ্যপ্রাচ্যে। কয়েক সপ্তাহের তুলনামূলক বিরতির পর ইরান ও আমেরিকার মধ্যে আবারও সরাসরি সামরিক সংঘাত তীব্র হয়ে উঠেছে। ইরানের দক্ষিণ উপকূলে নতুন করে একাধিক হামলা চালিয়েছে আমেরিকার সেনাবাহিনী। আমেরিকার দাবি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন আমেরিকার সেনাদের বিরুদ্ধে হামলার চেষ্টা করার পরই এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে তেহরানের অভিযোগ, আমেরিকার হামলায় সাধারণ মানুষও হতাহত হয়েছেন। পাল্টা জবাবে ইরান জর্ডন, বাহরাইন, ইরাক ও কুয়েতে আমেরিকার ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে।
Direct military conflict escalates again between Iran and the US in the Middle East