Job Offer: বিশ্ব ভ্রমণে বের হলেই ৯৫ লক্ষ টাকা Salary! রিল বানানোর লোক খুঁজছে রিচার্ড ব্র্যানসনের সংস্থা

অফিসে বসে কাজ নয়। বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোই হবে দায়িত্ব। সঙ্গে তৈরি করতে হবে আকর্ষণীয় রিল। আর এই কাজের জন্য বছরে মিলতে পারে প্রায় ৯৫ লক্ষ টাকা! এমনই পদে কর্মী খুঁজছে ধনকুবের ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনের সংস্থা Virgin Group।

Advertisement
বিশ্ব ভ্রমণে বের হলেই ৯৫ লক্ষ টাকা Salary! রিল বানানোর লোক খুঁজছে রিচার্ড ব্র্যানসনের সংস্থা কর্মী খুঁজছে ধনকুবের ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনের সংস্থা Virgin Group।
হাইলাইটস
  • আপনার জন্য রয়েছে অদ্ভুত এক চাকরির সুযোগ।
  • বছরে মিলতে পারে প্রায় ৯৫ লক্ষ টাকা!

Virgin Group Job: ঘুরতে ভালবাসেন? নতুন জায়গায় গিয়ে অ্যাডভেঞ্চার করতে এবং সেই অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করতে পছন্দ করেন? তা হলে আপনার জন্য রয়েছে অদ্ভুত এক চাকরির সুযোগ। অফিসে বসে কাজ নয়। বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোই হবে দায়িত্ব। সঙ্গে তৈরি করতে হবে আকর্ষণীয় রিল। আর এই কাজের জন্য বছরে মিলতে পারে প্রায় ৯৫ লক্ষ টাকা! এমনই পদে কর্মী খুঁজছে ধনকুবের ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনের সংস্থা Virgin Group।

কী কাজ করতে হবে?
সংস্থার নতুন পদটির নাম ‘Head of Yes’। Virgin-এর ‘Yes’ বিভাগের অধীনে এই নিয়োগ হবে। নির্বাচিত ব্যক্তিকে Virgin Red প্রোগ্রামের হয়ে কাজ করতে হবে। বিভিন্ন দেশে ভ্রমণ, নতুন অভিজ্ঞতা সংগ্রহ এবং রোমাঞ্চকর কাজে অংশ নেওয়াই হবে তাঁর প্রধান দায়িত্ব। সেই সব মুহূর্তের ভিডিয়ো তৈরি করে রিলের মাধ্যমে তুলে ধরতে হবে। অর্থাৎ, ভ্রমণ এবং কনটেন্ট তৈরির শখই হয়ে উঠতে পারে পেশা।

বেতন কত, কত দিনের চাকরি?
স্থায়ী চাকরি নয়। ২০২৭ সালের জানুয়ারি থেকে ছয় মাসের চুক্তিতে কাজ শুরু হবে। আমেরিকায় নির্বাচিত প্রার্থীর জন্য বছরে ১ লক্ষ ডলার বেতনের ব্যবস্থা রয়েছে। ব্রিটেনের ক্ষেত্রে বেতন ৭৫ হাজার পাউন্ড পর্যন্ত। ভারতীয় মুদ্রায় হিসাব করলে অঙ্কটি প্রায় ৯৫ লক্ষ টাকার কাছাকাছি। তবে এটি দেশভেদে নির্ধারিত বেতন। ভারতীয় প্রার্থীরা একই অঙ্ক পাবেন, এমন কোনও নিশ্চয়তা নেই।

সোশ্যাল মিডিয়ায় কি প্রচুর ফলোয়ার্স থাকতে হবে?
এই নিয়োগের সবচেয়ে আকর্ষণীয় দিক এখানেই। আবেদন করতে লক্ষ লক্ষ অনুগামী থাকার প্রয়োজন নেই। এমনকি দামি ক্যামেরায় তৈরি পেশাদার শোরিলও বাধ্যতামূলক নয়। সংস্থার নজর মূলত প্রার্থীর সৃজনশীলতা, সাহস এবং গল্প বলার দক্ষতার উপর। ক্যামেরার সামনে স্বাবলীলভাবে নিজেকে তুলে ধরতে পারাও গুরুত্বপূর্ণ।

রিচার্ড ব্র্যানসন জানিয়েছেন, এটি কোনও লটারি বা ভাগ্যপরীক্ষা নয়। যোগ্যতার ভিত্তিতেই সিলেকশন হবে। তবে শুধু ঘুরতে ভালবাসলেই চলবে না। নতুন নতুন অভিজ্ঞতা করার ইচ্ছা এবং সেগুলি রিলে তুলে রাখার আগ্রহটাই মূলত দেখা হবে। 

Advertisement

POST A COMMENT
Advertisement