ভিয়েতনামে নৌকাডুবিভিয়েতনামের ফুকুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক নিয়ে ডুবল নৌকো। শনিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে। নৌকোয় বেশ কিছু ভারতীয় পর্যটক ছিলেন বলে জানা যায়। অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান চলছে। যাত্রীরা কী অবস্থায় রয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনায় একুশ জন প্রাণে বেঁচে গিয়েছেন। জাহাজটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন নাবিক এবং একজন ক্রু মেম্বার সহ মোট ৩৬ জন যাত্রী ছিলেন।
ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে। পর্যটকদের পরিবারগুলোকে সহায়তা করার জন্য হো চি মিন সিটি ও হ্যানয়ে জরুরি প্রতিক্রিয়া কেন্দ্র তৈরি করা হয়েছে।
ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, দুর্ঘটনাটি কয়েক ঘণ্টা আগে ফুকুওকা দ্বীপের কাছে ঘটেছে। নৌকাতে বেশ কয়েকজন ভারতীয় পর্যটক ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে খোঁজ ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
পর্যটকদের পরিবার সহায়তা ও তথ্য প্রদানের জন্য হো চি মিন সিটিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে (কনস্যুলেট জেনারেল) একটি কন্ট্রোল রুম খুলেছে। জনসাধারণ নিম্নলিখিত নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন:
+84 36 281 7930
+84 91 552 37 14
+84 33 452 0414
এছাড়াও, হ্যানয়ে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। হেল্পলাইন নম্বর হল +84 91 308 9165। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, যেকোনও প্রশ্ন বা সহায়তার জন্য তারা সবসময় প্রস্তুত।
In a tragic incident, a boat carrying several Indian tourists has capsized near Phu Quoc Island in Vietnam a few hours ago.
— India in Vietnam (@AmbHanoi) July 11, 2026
Exact details of the incident are being ascertained as search and rescue operations by local authorities are ongoing.
In order to provide information…
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় আন থোইয়ের কাছে সমুদ্র উত্তাল ছিল। বৃষ্টি না হলেও, দুর্ঘটনা ঘটার সময়ও ওই এলাকায় পর্যটকবাহী নৌকা চলাচল অব্যাহত ছিল।