প্রতীকী ছবিইতালিতে শ্যুটআউট। নিহত দুই ভারতীয়। রবিবার স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, ইতালির বেরগামো প্রদেশের কোভোতে দুই ভারতীয় ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গেছে, শুক্রবার বৈশাখী উৎসবের সময় সমাবেশ ছিল। শিখদের উপাসনালয়ের একটি গুদাম থেকে বের হওয়ার সময় এই ঘটনাটি ঘটে।
লা সিসিলিয়া সংবাদপত্রের তথ্য মতে, শহরের শিল্পাঞ্চলের একটি গুরুদ্বার মাতা সাহেব কৌরজি-এর কাছে মধ্যরাতের মিনিট কয়েক আগে এই হামলাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ৪৮ বছর বয়সী রাগিন্দর সিং। ৪৮ বছর বয়সী গুরমিত সিং। জানা গেছে, হামলাকারী একাধিক গুলি চালানোর পর একটি গাড়িতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হঠাৎ হওয়া কোনও হাতাহাতি যা পরবর্তীতে রক্তপাতে রূপ নিয়েছিল, সেই সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে বলে সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে।
দু'জনকে হত্যার ঘটনা ঠান্ডা মাথায় পরিকল্পিত বলে দাবি করা হয়েছে। এই তত্ত্বটি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে প্রায় ১০টি গুলির খোল উদ্ধার করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, একজন হামলাকারী ভারতীয় ছিলেন। তিনি ওই গুরুদ্বারে প্রায়শই যাতায়াত করতেন। তিনিই জানান গুলি তৃতীয় আরেক ব্যক্তির গা ঘেঁষে বেরিয়ে যায়।