টাইমস স্কোয়্যারে দুর্গোত্সবমার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দুর্গাপুজো হয়। প্রবাসী বাঙালিরা শারদোত্সবে নিজেদের মতো করেই সেলিব্রেট করেন মার্কিন মুলুকে। এ বার নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়্যারে পালিত হল দুর্গোত্সব। নিউ ইয়র্কে দেখা গেল এক টুকরো কলকাতা। নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দ্বিতীয়বারের জন্য আয়োজিত দুর্গোৎসব ঘিরে জমজমাট পরিবেশ। ১০ ও ১১ অক্টোবর ফাদার ডাফি স্কোয়্যারে ধর্মীয় আচার-অনুষ্ঠান, মহালয়ার উদ্যাপন, গান, নাচ এবং প্রবাসী বাঙালিদের বিপুল সমাগমে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
টাইমস স্কোয়্যারে জমজমাট দুর্গোত্সব
দু দিনের এই উত্সবে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে প্রবাসী বাঙালি জড়ো হলেন টাইমস স্কোয়্যারে। আবহাওয়া ভাল ছিল না, ঝড়, বৃষ্টি, দমকা হাওয়া। তাতে কী! বাঙালিদের উত্সাহের কাছে প্রকৃতিও হার মানল। শুধু বাঙালিরাই নন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ টাইমস স্কোয়্যারের দুর্গোত্সবে মেতে উঠলেন। দুদিনের এই উত্সবের আয়োজন করেছে টাইমস স্কোয়্যার দুর্গা উত্সব অ্যাসোসিয়েশন।
न्यूयॉर्क के टाइम्स स्क्वायर में दुर्गा पूजा की धूम, बड़ी संख्या में जुटे प्रवासी भारतीय न्यूयार्क के टाइम्स स्क्वायर में खराब मौसम के बावजूद दूसरा दुर्गा उत्सव धूमधाम से मनाया गया. इसमें पूजा, महालया अनुष्ठान और सांस्कृतिक कार्यक्रम हुए. भारतीय महावाणिज्य दूत बिनया प्रधान की उपस्थिति के बीच अमेरिका में बंगाली परंपरा को सहेजने वाली 50 साल पुरानी 6 संस्थाओं को सम्मानित किया गया. पूरी खबर : https://t.co/cND3bMNIpD #DurgaPuja #TimesSquare #NewYork #DurgaUtsav #IndianDiaspora #IndianCulture
— AajTak (@aajtak) October 13, 2026
টাইমস স্কোয়্যার দুর্গোৎসব অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল আশা গ্রুপ এবং সহযোগিতায় ছিল আপনবাজার। ধর্মীয় আচার-অনুষ্ঠান থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মসূচি, সবকিছু সফলভাবে সম্পন্ন করতে একযোগে কাজ করেছেন আয়োজক, সহযোগী সংস্থা, সমর্থক এবং স্বেচ্ছাসেবীরা। উৎসবের প্রথম দিন থেকেই পুজো দেখতে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। দ্বিতীয় দিনে সঙ্গীত, নৃত্য এবং বিশেষ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
New York’s iconic Times Square embraces the spirit of Durga Puja as celebrations showcase India’s rich cultural heritage and festive traditions on one of the world’s most recognisable public stages. #DurgaPuja #TimesSquare #IndianCulture #IndianDiaspora #IndiaTodayGlobal https://t.co/uHL5zlZdyR
— India Today Global (@ITGGlobal) October 12, 2026
আমেরিকার বিভিন্ন প্রান্তের বাঙালি যোগ দিলেন
বিভিন্ন টেলিভিশন প্রতিবেদনে উঠে এসেছে উৎসবের বর্ণময় ছবি। কোথাও চলছে পুজোর আচার-অনুষ্ঠান, কোথাও আবার বাংলা গানের তালে নৃত্য পরিবেশন। পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের সাংস্কৃতিক পরিবেশনা এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পাশাপাশি ভিড় করেছিলেন নানা ভাষা ও সংস্কৃতির মানুষও। ফলে এই দুর্গোৎসব শুধু প্রবাসী বাঙালিদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য উদ্যাপনের উপলক্ষ হয়ে থাকেনি বরং বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সাংস্কৃতিক বিনিময়ের এক মঞ্চ হিসেবেও উঠে এসেছে নিউইয়র্কের টাইমস স্কোয়্যার।
খোদ জোহরান মামদানিও শুভেচ্ছা জানালেন
উদ্যোক্তারা জানালেন, এই দুর্গোত্সবকে শুভেচ্ছা জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্কের ভারতের কনসাল জেনারেল বিনয় প্রধান ও রাষ্ট্রসঙ্ঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল আমেরিকায় অন্তত পাঁচ দশক ধরে দুর্গাপুজোর আয়োজন করে আসা ৬টি সংগঠনকে বিশেষ সম্মান প্রদান। সম্মানিত ছয়টি সংগঠন হল, ক্যালিফোর্নিয়ার বে এরিয়া প্রবাসী ইনকর্পোরেটেড, ইলিনয়ের বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার শিকাগো, ওহাইয়োর বেঙ্গলি কালচারাল সোসাইটি, নিউইয়র্কের ইস্ট কোস্ট দুর্গাপুজো অ্যাসোসিয়েশন, নিউ জার্সির কল্লোল এবং পেনসিলভানিয়ার প্রগতি।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক এবং উৎসবের স্মরণিকা প্রকাশনার সম্পাদক বিশ্বজিৎ সাহা আন্তর্জাতিক স্তরে বাংলা সংস্কৃতির প্রসারে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের অবদানের কথা তুলে ধরেন।
দু’দিনের উৎসবের শেষে টাইমস স্কোয়্যার দুর্গোৎসব অ্যাসোসিয়েশনের সভাপতি শশধর হাওলাদার এবং সাধারণ সম্পাদক নিরুপমা সাহা সকল স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান।