সোনম ওয়াংচুককে সমর্থন আমেরিকায়, PM মোদীর কাছে পাঠানো হল চিঠি

সোনম ওয়াংচুকের অনশন এবার পৌঁছল আন্তর্জাতিক মঞ্চে। আমেরিকাতেও সোনম ওয়াংচুকের আন্দোলনের সমর্থনে রাস্তায় নামল দুটি সংগঠন। তাদের দাবি কী? জেনে নিন

Advertisement
সোনম ওয়াংচুককে সমর্থন আমেরিকায়, PM মোদীর কাছে পাঠানো হল চিঠি২১ দিন ধরে অনশনের পর শনিবারই জোর করে সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করে পুলিশ
হাইলাইটস
  • ২১ দিন ধরে অনশনের পর শনিবারই জোর করে সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
  • এদিনই আমেরিকা থেকে এল সোনম ওয়াংচুকের সমর্থনে বার্তা।
  • প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভারত সরকার যেন অবিলম্বে ব্যবস্থা নেয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে, এই দাবি করেছে সংগঠন দুটি।

দিল্লির যন্তর-মন্তরে টানা ২১ দিন ধরে অনশনের পর শনিবারই জোর করে সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করে পুলিশ। আর এদিনই আমেরিকা থেকে এল সোনম ওয়াংচুকের প্রতি সমর্থনের বার্তা। দুটি মার্কিন নাগরিক সংগঠন শুক্রবার (মার্কিন সময়) ওয়াশিংটন ডিসি'তে বিষয়টি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভারত সরকার যেন অবিলম্বে ব্যবস্থা নেয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে, এই দাবি করেছে সংগঠন দুটি।

এদিন ‘হিন্দুজ ফর হিউম্যান রাইটস’ এবং ‘দ্য আজাদি প্রজেক্ট’-এর কর্মীরা ভারতীয় দূতাবাসের কাছে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে জড়ো হন। এরপর তাঁরা সোনম ওয়াংচুকের সমর্থনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি ভারতে শিক্ষা ব্যবস্থায় সংস্কার, প্রশ্ন ফাঁসের জবাবদিহি করা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানান তাঁরা।

বিক্ষোভের আগে ‘হিন্দুজ ফর হিউম্যান রাইটস’ নামক সংস্থাটি PM নরেন্দ্র মোদীকে একটি খোলা চিঠিও লেখে। সংস্থাটি সরকারকে অবিলম্বে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে, পরীক্ষা পদ্ধতির ত্রুটিগুলোর বিষয়ে সুনির্দিষ্ট জবাব দিতে এবং  সময়োপযোগী প্রক্রিয়া শুরু করতে আহ্বান জানায়।

সরকারের উচিত এই দাবিগুলি নিয়ে আলোচনা করা

সংগঠনটির এক্সিকিউটিভ ডিরেক্টর সুনীতা বিশ্বনাথ জানান, সরকারের আর অপেক্ষা করা উচিত না। তিনি বিক্ষোভকারীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করার এবং প্রাণহানি এড়াতে অবিলম্বে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও, সোনম ওয়াংচুক ও অনশনরত শিক্ষার্থীদের তাদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য আবেদন জানিয়েছে এই সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, এদের কণ্ঠস্বর শুধু ভারতেই নয়, বিশ্বের বহু প্রান্তে পৌঁছেছে, তাঁদের জীবন বিপন্ন যাতে না হয়, তার জন্য সরকারের কাছে আবেদন জানান মার্কিন মুলুকের বিক্ষোভকারীরা।

২৮ জুন থেকে অনশন করছেন ওয়াংচুক

২৮ জুন থেকে যন্তর মন্তরে  অনির্দিষ্টকালের জন্য অনশন করছেন সোনম ওয়াংচুক। NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে, শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের জবাবদিহি চেয়ে এই আন্দোলন শুরু হয়। শনিবার, তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় দিল্লি পুলিশ তাঁকে সফদরজং হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

 

POST A COMMENT
Advertisement