Indian killed in Ukraine: মোদী-পুতিন যখন বৈঠক করলেন, রাশিয়ায় ইউক্রেনের বড় অ্যাটাক, মৃত ভারতীয়

রাতভর কিভ ও আশপাশের অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। রাজধানীজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। টানা ষষ্ঠ দিন কিভে এই ধরনের হামলা চালানো হল। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কারণে বসবাসের বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন বেসামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement
মোদী-পুতিন যখন বৈঠক করলেন, রাশিয়ায় ইউক্রেনের বড় অ্যাটাক, মৃত ভারতীয়ইউক্রেনে বড় অ্যাটাক রাশিয়ার (ছবি:এএফপি ও X/ZelenskyyUa)
হাইলাইটস
  • রাতভর কিভ ও আশপাশের অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী
  • । রাজধানীজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়
  • টানা ষষ্ঠ দিন কিভে এই ধরনের হামলা চালানো হল

ফের ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। তাতে সেই দেশের রাজধানী কিভ ও সংলগ্ন এলাকায় ১২ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে এক জন ভারতীয় নাগরিকও রয়েছেন। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আর তাৎপর্যপূর্ণভাবে, এই হামলার ঠিক এক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছিলেন, 'মানবতার স্বার্থে' ইউক্রেন যুদ্ধের থামানো প্রয়োজন। যদিও তারপরও চলল হামলা।

জেলেনস্কি জানান, রাতভর কিভ ও আশপাশের অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। রাজধানীজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। টানা ষষ্ঠ দিন কিভে এই ধরনের হামলা চালানো হল। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কারণে বসবাসের বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন বেসামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গায় আগুন লেগেছে। তারপর সেখানে উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবা দল পৌঁছয়।

হামলার পর পরিস্থিতি জানাতে গিয়ে জেলেনস্কি এক্স-এ লেখেন, 'এই হামলায় অনেক ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে থাকার বিল্ডিং এবং বেসামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।'

তিনি আরও জানান, সব মিলিয়ে ১২ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। 

তাঁর দাবি, এহেন হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে মৃতদের প্রতি সম্মান জানান তিনি।

রুশ হামলার পর ইউক্রেনের বিস্তীর্ণ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়। কিভে হামলার পর একাধিক জায়গায় আগুন লাগার খবর মিলেছে। মিসাইলের সরাসরি আঘাতে এবং আকাশ থেকে ভেঙে পড়া ধ্বংসাবশেষের কারণে বেশ কিছু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। 

জেলেনস্কির অভিযোগ, রাশিয়ার প্ল্যান ছিল সবথেকে বেশি মানুষকে হত্যা করা। তাই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন রুশ ব্যর্থ হচ্ছে, ঠিক তখনই এই হামলাগুলি আরও ভয়াবহ হয়ে উঠছে বলেও দাবি করেছেন তিনি।

এই হামলার ঠিক এক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছিলেন, 'মানবতার স্বার্থে' ইউক্রেন যুদ্ধের অবসান হওয়া প্রয়োজন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন মোদী।

Advertisement

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই ইউক্রেনে লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সোমবারও রুশ ড্রোন হামলার কারণে কিভের আশপাশে গাড়ি চলাচল ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত হয় গুদাম, বিল্ডিং ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। 

 

POST A COMMENT
Advertisement