Pakistan Airstrike Afghanistan: আফগানিস্তানে ভয়াবহ এয়ারস্ট্রাইক পাকিস্তানের, অনেকের মৃত্যুর আশঙ্কা, কী পরিস্থিতি?

পাকিস্তানের যুদ্ধবিমান পূর্ব আফগানিস্তানের কুনার ও পাক্তিকায় হামলা চালিয়েছে। জানা গিয়েছে, ভোর সাড়ে ৩টের সময় কুনার প্রদেশের নুরগাল জেলার পাতাং এলাকায় খুব নীচ থেকে উড়ে যায় পাকিস্তানি বিমান। এই যুদ্ধবিমানগুলিই বোমা ফেলেছে। 

Advertisement
আফগানিস্তানে ভয়াবহ এয়ারস্ট্রাইক পাকিস্তানের, অনেকের মৃত্যুর আশঙ্কা, কী পরিস্থিতি?আফগানিস্তানে হামলা পাকিস্তানের
হাইলাইটস
  • পাকিস্তানের যুদ্ধবিমান পূর্ব আফগানিস্তানের কুনার ও পাক্তিকায় হামলা চালিয়েছে
  • ভোর সাড়ে ৩টের সময় কুনার প্রদেশের নুরগাল জেলার পাতাং এলাকায় খুব নীচ থেকে উড়ে যায় পাকিস্তানি বিমান
  • এই যুদ্ধবিমানগুলিই বোমা ফেলেছে

কিছুতেই শুধরাবে না পাকিস্তান। তাই আফগানিস্তানে ফের ভয়াবহ বিমান হামলা চালাল পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের এয়ারফোর্স আফাগানিস্তানের কুনার প্রদেশে হামলা চালিয়েছে। এই অ্যাটাকে বেশ কয়েকজন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে খবর মিলেছে।  

যতদূর খবর, এই হামলা চালানো হয় রাতের দিকে। তখন সাধারণ মানুষ নিজের বাড়িতেই ছিলেন। যার ফলে বেড়েছে বিপদ। (ছবি: আইটিজি)

একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের যুদ্ধবিমান পূর্ব আফগানিস্তানের কুনার ও পাক্তিকায় হামলা চালিয়েছে। জানা গিয়েছে, ভোর সাড়ে ৩টের সময় কুনার প্রদেশের নুরগাল জেলার পাতাং এলাকায় খুব নীচ থেকে উড়ে যায় পাকিস্তানি বিমান। এই যুদ্ধবিমানগুলিই বোমা ফেলেছে। 

এই হামলাতেই মৃত্যু হয়েছে কয়েক জনের বলে খবর মিলেছে। তারপরই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ ছবি এখনও সামনে আসেনি। 

নূর মহম্মদের বাড়িতে হামলা
জানা গিয়েছে, নুরগাল জেলার বাসিন্দা নূর মহম্মদের বাড়িতে হামলা চালিয়েছে পাকিস্তান। হামলার পর বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনাস্থলে স্থানীয়দের বোমার ধ্বংসাবশেষ সংগ্রহ করতে দেখা গিয়েছে। 

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান সামরিক বাহিনী নূর মহম্মদের বাড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে। তারা পুরো বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। স্থানীয়দের দাবি, এই হামলার পর ধ্বংসস্তূপ থেকে বোমার অবশেষ অংশ পাওয়া গিয়েছে। যদিও এই হামলার সময় ভিতরে কতজন ছিল, কী কী ক্ষতি হয়েছে, সেটা জানা যায়নি। 

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে। যুদ্ধ চলছে কয়েক মাস ধরে। একদিকে তালিবান পাকিস্তানে পরপর হামলা চালাচ্ছে। সেই আক্রমণে মরছে পাক সেনা। অন্যদিকে পাকিস্তানও কিছুটা অ্যাটাকের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে কুনারে এই বিমান হামলা চালানো হল। আর আশঙ্কা করা হচ্ছে, এই হামলায় অনেকের মৃত্যু হয়েছে। তাই এখন দেখার ঠিক কীভাবে এর প্রত্যুত্তর দেয় আফগানিস্তানের তালিবান। তারা পাকিস্তানের উপর নতুন করে কোনও অ্যাটাক করে কি না। 

 

POST A COMMENT
Advertisement